কমলগঞ্জে ২ লক্ষাধিক টাকার বিদেশি সিগারেটসহ দু’জন আটক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ওসির প্রেসব্রিফিং- গৃহবধু মুন্নির মৃত্যু আত্মহত্যা জনিত, প্ররোচনার মামলা দিলে ব্যবস্থা নিবে পুলিশ বড়লেখায় মুন্নির মৃত্যুর ঘটনায় মামলা গ্রহণ ও অভিযুক্তদের দ্রুত গ্রেফতার দাবিতে মানববন্ধন বড়লেখায় নিসচা’র কর্মপরিকল্পনা সভায় টিশার্ট প্রদান ও দোয়া মাহফিল ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন এম‌পি কলিম উদ্দিন আহমদ মিলন বিধি বর্হিভুতভাবে পরিচালনা- বড়লেখার এস.আর ব্রিকসের লাইসেন্স বাতিল জুড়ীতে বিজিবির অভিযানে ভারতীয় অবৈধ মোটরসাইকেল উদ্ধার কুলাউড়ায়  চা শ্রমিকদের  প্রভিডেন্ট ফান্ডের টাকা আত্মসাতের অভিযোগ  হারিছ মোহাম্মদ : নিভে গিয়েও আলো ছড়ানো নির্ভীক এক সাংবাদিক সিলেট নগরীর গ্রীনহিল কলেজের অধ্যক্ষ পদে নিয়াজ উদ্দীনের যোগদান হাকালূকির মৎস্যসম্পদ রক্ষায় অভিযান, বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ

কমলগঞ্জে ২ লক্ষাধিক টাকার বিদেশি সিগারেটসহ দু’জন আটক

  • শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫

Manual1 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::  মৌলভীবাজারের কমলগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে অবৈধ পথে আসা ২০০০ প্যাকেট বিদেশী সিগারেটসহ দুইজনকে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তিরা হলেন- কুলাউড়া উপজেলার ঢালিয়া গ্রামের শামিম আহমেদ (২৬) এবং আমুলী গ্রামের সুমন আহমেদ (৪০)।

Manual5 Ad Code

গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার (১০ জানুয়ারি) বিকেলে কমলগঞ্জ উপজেলার কালেঙ্গা-মুন্সিবাজার সড়কে একটি প্রাইভেট কার তল্লাশি করে অবৈধ পথে আসা এ সিগারেটগুলো জব্দ করা হয়। জব্দকৃত সিগারেট এর আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লক্ষ ২০ হাজার টাকা।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন জানান, কমলগঞ্জ থানার বিশেষ অভিযানে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিদেশি ঙজওঝ ব্র্যান্ডের ২০০০ প্যাকেটে মোট ৪০,০০০ শলাকা সিগারেট এবং টয়োটা ব্র্যান্ডের একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে। এঘটনায় আটককৃত দু’জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!