কুড়িগ্রামে ইয়াবা ও ফেনসিডিলসহ আটক-২ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় থানা পুলিশের অভিযানে গ্রেফতার ২ জাতীয় স্বার্থ ও গবেষণাভিত্তিক কূটনীতিই পররাষ্ট্রনীতির মুল ভিত্তি হতে হবে -জহরত এমপি ফেসবুক পোস্টের জেরে হামলা- বড়লেখায় বিএনপি যুবদল ও ছাত্রদলের ৫ নেতাকর্মী আহত, ১৩ জনের নামে মামলা সৌদি আরবে আগুনে নিহত আত্রাইয়ের বাকি ৫ জনের মরদেহ দেশে আসছে শনিবার  সিলেটে সাংবাদিকদের ওপর হামলা ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের নিন্দা কুলাউড়ায় বিষাক্ত সাপের কামড়ে মাদ্রাসা ছাত্রীর মৃত্যু মানবকল্যাণে অসামান্য অবদান- ‘প্রাইড অব বৃটেন’ অ্যাওয়ার্ড পেলেন সিলেটী কন্যা রেহানা আহমেদ ওসমানীনগরে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্নয় ক্যাম্পেইন ৮৬ কোটি টাকার সড়কে নিম্নমানের কাজের অভিযোগ : এমপির বিরুদ্ধে কোটি টাকা চাঁদা দাবির পাল্টা অভিযোগ!

কুড়িগ্রামে ইয়াবা ও ফেনসিডিলসহ আটক-২

  • মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০

Manual3 Ad Code

কুড়িগ্রাম প্রতিনিধি :: কুড়িগ্রামে ফেনসিডিল ও ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

Manual4 Ad Code

জানা গেছে, সোমবার রাতে নাগেশ্বরী থানার শ্যামলী বাস কাউন্টারে অপেক্ষমান ঢাকাগামী শ্যামলী বাসের যাত্রী আলমগীর হোসেন (৩০)কে তল্লাশী করে ২০ বোতল ফেন্সিডিলসহ আটক করে পুলিশ।এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর আসামি কল্যাণ সেন পালিয়ে যায়।
আটক ব্যক্তি ফুলবাড়ী উপজেলার শ্যামপুর এলাকার বজলার রহমানের পুত্র।

কুড়িগ্রাম সদর থানার অপর এক অভিযানে মোহাম্মদ বাহার (৫০) কে ৫০ পিচ ইয়াবা ও ৬ গ্রাম হেরোইন সহ গ্রেপ্তার করে পুলিশ।

অপরদিকে সোমবার ভোর ৫ ঘ‌টিকার দি‌কে গোপন সূ‌ত্রে সংবাদ পে‌য়ে ডি‌বির এক‌টি দল না‌গেশ্বরী থানার আজমাথা ব‌্যাপারীহাট এলাকায় গিয়ে অবস্থান নেয়। অনুমানিক সকাল ৬ ঘ‌টিকায় রিকশা যো‌গে মাদক ‌ব‌্যবসায়ী মাদক নি‌য়ে আসার সময় পু‌লিশ সামনে গে‌লে মাদ‌কের এক‌টি ছোট বস্তা ফেলে দি‌য়ে পা‌লি‌য়ে যায়। বস্তা খু‌লে ১৮ বোতল ফেন‌সি‌ডিল ও ০১ কে‌জি গাঁজা উদ্ধার হয়।

Manual6 Ad Code

পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম জানান, জেলাজুড়ে মাদকের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে।জেলায় মাদক নির্মূল ও মাদক ব্যবসায়ীদের ধরতে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে জেলা পুলিশ।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews