কমলগঞ্জে বিএমইটি’র মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কমলগঞ্জে বিএমইটি’র মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠিত

  • শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫

Manual3 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::: মৌলভীবাজারের কমলগঞ্জে বাংলাদেশ মণিপুরি মুসলিম এডুকেশন ট্রাস্ট (বিএমইটি)’র আয়োজনে মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে বিএমইটি বৃত্তি প্রদান করা হয়েছে।

Manual2 Ad Code

শনিবার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় উপজেলার আদমপুর তেতইগাঁও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এডুকেশন ট্রাস্টের সভাপতি হাজী মোঃ আব্দুস সামাদের সভাপতিত্বে ও শিক্ষক সাজ্জাদুল হক স্বপনের সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থি ছিলেন কানাডা প্রবাসী বিশিষ্ট লেখক ও গবেষক মণিপুরি মিরর, মন্ট্রিয়ল এর ইডিটর ইন চীফ হামোম প্রমোদ, প্রাক্তন উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: মো. কাইয়ুম উদ্দিন, তেতইগাঁও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিলকিস বেগম, বিএমইটির উপদেষ্টা ও প্রাক্তন প্রধান শিক্ষক মো. আব্দুল মতিন। অনুষ্ঠানের শুরুতে প্রত্যয় নামক স্মারক সংকলনের মোড়ক উন্মোচন করেন অতিথিরা। স্বাগত বক্তব্য রাখেন বিএমইটির সাধারণ সম্পাদক শিক্ষক মো. কামাল উদ্দিন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, মণিপুরি মুসলিম সমাজকল্যাণ পরিষদের সভাপতি প্রধান শিক্ষক মো. খুরশেদ আলী, শিক্ষক শাহাব উদ্দীন, সমাজসেবক মো. আনোয়ার হোসেন বাবু, বাংলাদেশ মণিপুরি মুসলিম টিচার্স ফোরামের সভাপতি সাহাজ উদ্দিন প্রমুখ ।

Manual4 Ad Code

অনুষ্টানে ৫ম ও ১০ শ্রেণির ১ম, ২য়, ৩য়, ৪র্থ ও ৫ম স্থান অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক ও বৃত্তিবাবদ নগদ অর্থ প্রদান করা হয়। এছাড়াও এডুকেশন ট্রাস্টের আয়োজনে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশু শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!