কমলগঞ্জে আদিবাসীদের ভাষা ও সাহিত্য বিষয়ক অনুষ্ঠান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

কমলগঞ্জে আদিবাসীদের ভাষা ও সাহিত্য বিষয়ক অনুষ্ঠান

  • রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫

Manual4 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী ভাষা দশক উদযাপন কমিটি ও দি মণিপুরি মিরর এর আয়োজনে “আদিবাসী ভাষা ও সাহিত্য : অন্তরঙ্গ অবলোকন” শীর্ষক আদিবাসীদের ভাষা ও সাহিত্য বিষয়ক অনুষ্ঠানে বিভিন্ন ভাষাবাসী কবি-লেখকদের বইয়ের মোড়ক উন্মোচন ও ভাষাভিত্তিক কবিতা আবৃত্তি ও স্মারক প্রকাশিত হয়। শুক্রবার (১৭ জানুয়ারি) সকাল ১১টায় আদমপুর তেতইগাঁও মনিপুরি কালচারাল কমপ্লেক্সে বহুমাত্রিক এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরেণ্য কবি ও গবেষক অধ্যাপক নৃপেন্দ্রলাল দাশ।

Manual2 Ad Code

মণিপুরি ভাষার লেখক ও গবেষক কবি এ,কে, শেরামের সভাপতিত্বে ও আয়োকপাম অঞ্জুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক-গবেষক আহমদ সিরাজ, কবি ও সাংবাদিক আকমল হোসেন নিপু।

Manual2 Ad Code

অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন আন্তর্জাতিক আদিবাসী ভাষাদশক উদযাপন কমিটি, বাংলাদেশ এর যুগ্ম আহবায়ক মথুরা বিকাশ ত্রিপুরা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দি মণিপুরি মিরর, মন্ট্রিয়ল, কানাডার এডিটর হামোম প্রবীত, বাংলাদেশ আদিবাসী ফোরামের কো চেয়ারপারসন জিডিসন প্রধান সুচিয়াং, মণিপুরি ভাষার লেখক ও কবি হাজী আব্দুস সামাদ, কবি ও সাংবাদিক শাব্বির এলাহী, জনক দেববর্মা, কবি সাজ্জাদুল হক স্বপন, পরাগ রিছিল, রশা পতাম প্রমুখ। বিকেলে সারা দেশের বিভিন্ন এলাকা থেকে আগত মণিপুরি, গারো, সাঁওতাল, চাকমা, মারমা, খাসি ও ত্রিপুরী ভাষাবাসী কবিদের স্বকন্ঠে কবিতা আবৃত্তি অনুষ্ঠিত হয়।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!