বড়লেখায় যুবদল নেতা খুন : ৫ সন্ত্রাসীর বিরুদ্ধে মামলা-কোনো গ্রেফতার নেই – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

বড়লেখায় যুবদল নেতা খুন : ৫ সন্ত্রাসীর বিরুদ্ধে মামলা-কোনো গ্রেফতার নেই

  • সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫

Manual5 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual4 Ad Code

বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়নের রাঙ্গিনগর গ্রামের যুবদল নেতা নোমান হোসেন (৩৪) হত্যায় সোমবার সকালে ৫ সন্ত্রাসীর নাম উল্লেখ ও ২/৩ জনকে অজ্ঞাত আসামি করে থানায় মামলা হয়েছে। মামলাটি করেছেন নিহত যুবদল নেতা নোমানের বাবা হাজী লেচু মিয়া।

Manual5 Ad Code

এদিকে হত্যাকান্ডের দুইদিন অতিবাহিত হলেও পুলিশ কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি। এতে এলাকাবাসি, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং নিহতের স্বজনদের মাঝে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। স্থানীয়রা জানান, আসামিরা মাদক ব্যবসায়ও জড়িত।

Manual8 Ad Code

নোমান হোসেন হত্যা মামলার আসামিরা হলেন- দশঘরি গ্রামের মারজান আহমদ, রায়হান আহমদ ওরফে রেহান, আবেদ আহমদ, নাঈম আহমদ ও জাকির আহমদ। শনিবার রাতে উপজেলার বাড্ডাবাজারে ছুরিকাঘাতে নোমান হোসেনকে খুন করা হয়।

Manual2 Ad Code

নোমান হত্যার মামলার এজাহারে বাদি হাজী লেচু মিয়া অভিযোগ করেন, তার ছেলে ভিকটিম নোমান হোসেন সিএনজি ড্রাইভিংয়ের পাশাপাশি আগরআতর ব্যবসা করত। আসামীরা এলাকার চিহ্নিত সন্ত্রাসী। নোমান হোসেন আসামী মারজান আহমদ ও রায়হান আহমদ ওরফে রেহানের নিকট আগর ব্যবসার ২০ হাজার টাকা পাওনা ছিল। বিবাদীরা দীর্ঘদিন যাবত উক্ত টাকা না দিয়ে তাকে ঘুরিয়েছিল। নোমান কোনভাবেই আসামীদের নিকট হতে টাকা আদায় করতে না পেরে এলাকার কিছু মুরব্বির নিকট বিচার প্রার্থী হয়। বিচারপ্রার্থী হওয়ায় বিবাদীরা ক্ষিপ্ত হয়ে তাকে হত্যার সুযোগ খোঁজে। শনিবার রাত ৭ টার দিকে নোমান হোসেন ভাড্ডাবাজারস্থ জনৈক জায়েদ আহমদের দোকান থেকে পান নিয়ে দোকানের সম্মুখে দাঁড়িয়ে খাচ্ছিল। এসময় আসামী মারজান আহমদ, রায়হান আহমদ ১টি মোটরসাইকেলে এবং আসামী নাঈম আহমদ, আবেদ আহমদ ও জাকির আহমদ আরেকটি মোটরসাইকেলে রাত সোয়া ৭টার দিকে ভাড্ডাবাজারে গিয়ে পূর্ব পরিকল্পনা অনুযায়ি নোমান হোসেনকে হত্যার সুযোগ খুঁজতে থাকে। পান দোকানের সামনে লোকজনের ভিড় কমে গেলে ৫ আসামীসহ অজ্ঞাতনামা ২/৩ জন ছুরি, ডেগার, কিরিচ নিয়ে নোমান হোসেনকে চতুরদিকে ঘিরে নির্মমভাবে ছুরিকাঘাতে হত্যা করে পালিয়ে যায়।

থানার ওসি (তদন্ত) জহিরুল ইসলাম জানান, ঘটনার পরই আসামিরা পালিয়েছে। বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের পাওয়া যায়নি। আসামিদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!