বড়লেখায় বেতন বৃদ্ধি ও বোনাস পরিশোধের দাবীতে কর্মবিরতি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

বড়লেখায় বেতন বৃদ্ধি ও বোনাস পরিশোধের দাবীতে কর্মবিরতি

  • বুধবার, ৭ অক্টোবর, ২০২০

Manual7 Ad Code

বড়লেখা প্রতিনিধি ::  মৌলবীবাজারের বড়লেখার বিভিন্ন চা বাগানের শ্রমিকরা বেতন (মজুরী) বৃদ্ধিসহ দূর্গাপুজার আগে বোনাস পরিশোধের দাবিতে বুধবার দুই ঘন্টা কর্মবিরতি পালন করেছে।

Manual4 Ad Code

রাষ্টীয় মালিকানাধীন উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের নিউ সমনবাগ, পাথারিয়া ও মোকাম চা বাগানের কয়েক হাজার চা শ্রমিক সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত বাগানের অফিস ও কারখানার সম্মুখে কর্মবিরতি সমাবেশ করেছে। পাথারিয়া চা বাগান অফিসের সামনে অনুষ্ঠিত কর্মবিরতি সমাবেশে বক্তব্য রাখেন চা শ্রমিক পঞ্চায়েত কমিটির সভাপতি মোহন লাল রিকমুন, সহসভাপতি অরুনা গোয়ালা, সাধারণ সম্পাদক জয় বোনার্জি, কোষাধ্যক্ষ মো. আসাদ আলী প্রমূখ। বক্তারা বলেন, প্রায় ২ বছর আগে মালিক পক্ষের সাথে বৈঠকে ৩শ’ টাকা মজুরী দাবি করা হয়। আশ্বাস দেয়ার দীর্ঘদিন পরও ১২০ টাকা হারে মজুরী দেয়া হচ্ছে। দূর্গাপূজার আগেই চা শ্রমিকদের নতুন মুজুরীসহ বেতন কাঠামো বাস্তবায়ন ও বোনাস প্রদানের দাবী জানান।

এআর/জেএইচজে

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!