ফুলবাড়ীতে সমলয়ে চাষাবাদের লক্ষ্যে চারা রোপন কার্যক্রম উদ্বোধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ১৬ ব্যাংকের প্রকাশ্যে কৃষিঋণ বিতরণ : ৪০ কৃষক পেলেন ৭৫ লাখ টাকার চেক শিক্ষার্থীদের রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখালেন এমপি মাহফুজা সিদ্দিকা অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য সাংবাদিকদের কাছে ক্ষমা চাইলেন চিলমারীর পিআইও অফিসের কর্মচারী কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে স্বাস্থ্য বিষয়ে কমিউনিটি অ্যাকশন প্ল্যানিং সভা মৎস্য সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে কাজ করছে সরকার : এমপি লুনা ছাতক উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন বড়লেখায় জাতীয় মৎস্য পক্ষে র‌্যালি আলোচনা সভা ও সম্মাননা প্রদান কমলগঞ্জে শিশু সুরক্ষা নিশ্চিতে ‘গুড নেইবারস বাংলাদেশ’ সিডিপির নেটওয়ার্ক ক্যাম্পেইন কমলগঞ্জে কিশোরী ধর্ষণের অভিযোগে ইউপি সদস্যসহ আটক ২ ছাতকে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত .

ফুলবাড়ীতে সমলয়ে চাষাবাদের লক্ষ্যে চারা রোপন কার্যক্রম উদ্বোধন

  • বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫

Manual5 Ad Code
রতি কান্ত রায়, কুড়িগ্রাম প্রতিনিধি :: কুড়িগ্রামের ফুলবাড়ীতে ২২ জানুয়ারি বুধবার ২০২৪-২৫ অর্থবছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ব্লক প্রদর্শনী স্থাপনের মাধ্যমে উফশী জাতের বোরো ধানের সমলয়ে চাষাবাদ বাস্তবায়নের লক্ষ্যে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ৫০ একর জমিতে বোরো ধানের চারা রোপন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। উপজেলার বড়ভিটা ইউনিয়নের  পূর্ব ধনিরাম গ্রামের শাহবাজার এলাকার কৃষক সফিয়ার রহমানের বাড়ীতে সকাল ১১ টায় এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উপজেলা কৃষি অফিসার নিলুফা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, কুড়িগ্রামের উপ-পরিচালক মো:আব্দুল্লাহ আল মামুন, বিশেষ অতিথি, অতিরিক্ত উপ- পরিচালক (শস্য) আসাদুজ্জামান। সভায় আরও বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান, সমলয় প্রকল্পের সভাপতি শফিয়ার রহমান রব্বানী, কৃষকের পক্ষে অধ্যক্ষ নূর মোহাম্মদ মিয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা আশরাফুল আলম।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সোহেলী পারভীন, পল্লী উন্নয়ন কর্মকর্তা উম্মে কুলসুমসহ উপজেলার সকল উপসহকারী কৃষি কর্মকর্তা, সুবিধাভোগী কৃষক ও সুধীজন।
এ কর্মসূচির আওতায় সুবিধা পাচ্ছেন ৮০ জন কৃষক। সভায় কৃষি কর্মকর্তারা বলেন, কৃষকের ব্যয় কমানোর জন্য সরকার ভর্তুকির মাধ্যমে কৃষকদের রাইস ট্রান্সপ্লান্টরের মাধ্যমে ধানের চারা রোপণ ও ধান কাটার জন্য কম্বাইন হারভেস্টার মেশিনসহ কৃষকের মাঝে আধুনিক যন্ত্রপাতি সরবরাহ করছেন। এতে ব্যয় সাশ্রয় হওয়ার সাথে সাথে সবাই একই সাথে চাষাবাদ করলে দুই ফসলি জমিতে তিন বা চার ফসল চাষাবাদ করা যাবে। ফলে আয় বাড়বে কৃষকের।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!