কুড়িগ্রামে পলিথিন বিরোধী অভিযানে ৭০ কেজি পলিথিন জব্দ ও জরিমানা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কুড়িগ্রামে পলিথিন বিরোধী অভিযানে ৭০ কেজি পলিথিন জব্দ ও জরিমানা

  • শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫

Manual6 Ad Code

মো: বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি :: জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর কুড়িগ্রামের যৌথ উদ্যোগে
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) শহীদ জিয়া বাজারে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫ (সংশোধিত ২০১০)এর ৬(ক) ধারা ভঙ্গের অপরাধে ১ টি দোকানে অভিযান চালিয়ে আনুমানিক ৭০ কেজি পলিথিন শপিং ব্যাগ জব্দ ও সতর্কতামূলক ৫ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়।

Manual5 Ad Code

মোবাইল কোর্টে নেতৃত্ব প্রদান করেন কুড়িগ্রাম জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বদরুজ্জামান রিশাদ এবং প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম। ব্যাগ মজুদ, ক্রয়-বিক্রয় ও ব্যবহার না করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।

কুড়িগ্রাম পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম বলেন, পলিথিনের উৎপাদন ও ব্যবহার বন্ধে সরকার কাজ করে যাচ্ছে।সরকারের পাশাপাশি সবাইকে এ ব্যাপারে সচেতন হতে হবে। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!