খারাপ কাজে লিপ্ত না হওয়ায় কমলগঞ্জে মহিলাকে হুমকির অভিযোগ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

খারাপ কাজে লিপ্ত না হওয়ায় কমলগঞ্জে মহিলাকে হুমকির অভিযোগ

  • শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫

Manual4 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: খারাপ কাজে লিপ্ত না হওয়ায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার নইনারপার জালালপুর গ্রামে এক মহিলাকে হুমকি ধামকি দেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ২ জনকে অভিযুক্ত করে কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে গত ২৮ জানুয়ারি আদমপুর বাজারের একটি দোকানে। তবে অভিযুক্ত জুয়েল আহমদ অভিযোগ মিথ্যা বলে দাবি করেন।

Manual2 Ad Code

নইনারপার জালালপুর গ্রামের মৃত সুমন মিয়ার স্ত্রী তমা আক্তার লিপি লিখিত অভিযোগে বলেন, আমার স্বামী মারা যাওয়ার পর একমাত্র ছেলেকে নিয়ে বসবাস করছি। ছেলে একটি চায়ের দোকানে কাজ করে এবং নিজে শাড়ি বুননের কাজ করে কোনমতে জীবিকা নির্বাহ করে আসছি। স্বামীর মৃত্যুর পর জালালপুর গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে জুয়েল আহমদ (৩৭) খারাপ কাজে লিপ্ত হওয়ার জন্য আমাকে প্রস্তাব দিয়ে আসছে। এমনকি আমার বাড়িতে এসে আমার সাথে জোরপূর্বক খারাপ কাজে লিপ্ত হওয়ার চেষ্টা করে। সম্প্রতি আমি আদমপুর বাজারের হক মার্কেটের মোবাইল ব্যবসায়ী নাজিম মিয়ার কাছে থেকে ৫ হাজার টাকা দিয়ে একটি পুরাতন মোবাইল ফোন ক্রয় করি। মোবাইল কিনে বাড়ি যাওয়ার পর সমস্যা দেখা দিলে আবার ওই দোকানে গিয়ে নাজিম মিয়া মোবাইল ফোন রেখে বলে চার, পাঁচ দিন পর ২৮ জানুয়ারী টাকা ফেরত দিবে।

২৮ জানুয়ারি আমাকে ছেলেকে নিয়ে দোকানে টাকা আনতে গেলে দোকানদার নাজিম মিয়া (৩০) আমাকে টাকা দিবে না বলে অশ্লীল ভাষায় গালিগালাজ করে। এক পর্যায়ে নাজিম দোকানে জুয়েল আহমদকে ডেকে আনে। জুয়েল আহমদ দোকানে এসে আমাকে গালিগালাজ করতে থাকে এবং আমার ছেলের হাতে থাকা ৫শ’ টাকা জোরপূর্বক নিয়ে যায়। পরে সে নাজিমকে বলে আমার পাওনা টাকা তার কাছে দেয়ার জন্য। জুয়েল হুমকি দিয়ে বলে সে আমার বসতঘরে গিয়ে দেখা করবে প্রয়োজনে আমাকে হত্যা করে আমার ছবি বাজারে ঝুলিয়ে রাখবে। বিষয়টি স্থানীয় গন্যমান্য ব্যক্তিদেরকে অবহিত করে থানায় লিখিত অভিযোগ দেই।

Manual5 Ad Code

অভিযোগ বিষয়ে জুয়েল আহমদ বলেন, ওই মহিলার চরিত্র ভালো নয়। মার্কেটে মোবাইল কেনাবেচা নিয়ে বিচার করে মহিলাকে এখানে আসতে নিষেধ করায় আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়েছে।

Manual6 Ad Code

এ ব্যাপারে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইফতেখার হোসেন বলেন, অভিযোগ পেয়ে আমার অফিসারকে তদন্তে দিয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!