কুড়িগ্রাম সদরে ১টি ও চিলমারীতে ৪টি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে কার্যক্রম বন্ধ করেছে প্রশাসন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কুড়িগ্রাম সদরে ১টি ও চিলমারীতে ৪টি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে কার্যক্রম বন্ধ করেছে প্রশাসন

  • শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫

Manual3 Ad Code
মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি ::  সদর উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর কুড়িগ্রামের যৌথ উদ্যোগে সদরে অবস্থিত ০১ টি ইটভাটার বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘনের অপরাধে বৃহস্পতিবার ৩০ জানুয়ারি  বিকালে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এসময় পরিবেশগত ছাড়পত্র এবং জেলা প্রশাসকের লাইসেন্স ব্যতীত ইটভাটা পরিচালনা করার অপরাধে সদরের হলোখানা ইউনিয়নের চর আরাজী পলাশবাড়ীতে অবস্থিত মেসার্স এ এম বি ব্রিকস নামক ইটভাটার কিলন ভেঙ্গে দেয়াসহ ভাটার আগুন ফায়ার সার্ভিসের মাধ্যমে নিভিয়ে ফেলে কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়া হয়।
মোবাইল কোর্টে বিচারিক দায়িত্ব পালন করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব আরিফুল ইসলাম। এসময় জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিমসহ ফায়ার সার্ভিস, পুলিশের একদল সদস্য এবং প্রশাসনের অন্যান্য কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
অপরদিকে, চিলমারীতে অবস্থিত ০৪ টি ইটভাটার বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘনের অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। পরিবেশগত ছাড়পত্র এবং জেলা প্রশাসকের লাইসেন্স ব্যতীত ইটভাটা পরিচালনা করার অপরাধে চিলমারীর খরখরিয়ায় অবস্থিত মেসার্স ওসমান সাফাত ব্রিকস, মৌজাখানায় অবস্থিত মেসার্স এস এন ব্রিকস,মাচাবান্দায় অবস্থিত মেসার্স এস টি ব্রিকস এবং কিসমতবানুতে অবস্থিত ওয়ারেস ব্রিকস নামক ইটভাটার কার্যক্রম আগুন নিভিয়ে বন্ধ করে দেয়া হয়। মোবাইল কোর্টে বিচারিক দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সবুজ কুমার বসাক।
 এসময় জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিমসহ ফায়ার সার্ভিস, পুলিশের একদল সদস্য এবং প্রশাসনের অন্যান্য কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন। পরিবেশ সুরক্ষা ও বায়ু দূষণ নিয়ন্ত্রণে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!