শত্রুতার বলি হাঁস ! – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ওসির প্রেসব্রিফিং- গৃহবধু মুন্নির মৃত্যু আত্মহত্যা জনিত, প্ররোচনার মামলা দিলে ব্যবস্থা নিবে পুলিশ বড়লেখায় মুন্নির মৃত্যুর ঘটনায় মামলা গ্রহণ ও অভিযুক্তদের দ্রুত গ্রেফতার দাবিতে মানববন্ধন বড়লেখায় নিসচা’র কর্মপরিকল্পনা সভায় টিশার্ট প্রদান ও দোয়া মাহফিল ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন এম‌পি কলিম উদ্দিন আহমদ মিলন বিধি বর্হিভুতভাবে পরিচালনা- বড়লেখার এস.আর ব্রিকসের লাইসেন্স বাতিল জুড়ীতে বিজিবির অভিযানে ভারতীয় অবৈধ মোটরসাইকেল উদ্ধার কুলাউড়ায়  চা শ্রমিকদের  প্রভিডেন্ট ফান্ডের টাকা আত্মসাতের অভিযোগ  হারিছ মোহাম্মদ : নিভে গিয়েও আলো ছড়ানো নির্ভীক এক সাংবাদিক সিলেট নগরীর গ্রীনহিল কলেজের অধ্যক্ষ পদে নিয়াজ উদ্দীনের যোগদান হাকালূকির মৎস্যসম্পদ রক্ষায় অভিযান, বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ

শত্রুতার বলি হাঁস !

  • বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০

Manual1 Ad Code

এইবেলা, বড়লেখা প্রতিনিধি :

Manual5 Ad Code

বড়লেখায় পূর্বশত্রুতার জেরে নিষ্ঠুর জমির মালিক বিষমাখানো ধান খেয়ে ৩ জন হাঁস খামারীর প্রায় ২শ’ হাস মারা গেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেলে উপজেলার সুজানগর ইউনিয়নের সালদিগা গ্রামের কয়েছ আহমদের জমিতে। এঘটনায় ক্ষতিগ্রস্থ হাঁস খামারী শিক্ষীত দাস বুধবার দুপুরে ওই কৃষকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সুত্রে জানা গেছে, দরিদ্র শিক্ষীত দাস ৭৫টি হাঁস কিনে খামার করেছেন। হাঁসের ডিম বিক্রির আয়ের ওপর তার পরিবার নির্ভরশীল। প্রতিবেশি মৃত সহিদ মিয়ার ছেলে কৃষক কয়েছ আহমদের সাথে তার পূর্ববিরোধ চলছিল। এর জেরে কয়েছ আহমদ গোপনে তার কৃষি জমিতে বিষ মাখানো ধান ছিটিয়ে রাখেন। যাতে শিক্ষীত দাসের পালিত হাঁস জমিতে গেলে ধান খেয়ে মারা যায়। মঙ্গলবার বিকেলে জমির পানিতে মরা হাঁস ভেসে থাকতে দেখেন। পরে জানতে পারেন কয়েছের বিষমাখা ধান খেয়ে তারসহ আরো দুই ব্যক্তির প্রায় ২শ’ হাঁস মারা গেছে।

Manual6 Ad Code

শিক্ষীত দাস জানান, শত্রুতা মেটাতে কয়েছ আহমদ শুধু তার ৭৫টি হাঁসই মেরে ফেলেনি, অতুল দাসসহ আরো দুইজনের সোয়াশ হাঁস মেরে ফেলে আমাদেরকে পথে বসিয়েছে। আমরা বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে পরিবারের অভাব মেটাতে হাঁস পালন করছিলাম। এমন সর্বনাশে ৩টি পরিবার চোখে অন্ধকার দেখছে।

থানার এসআই আতাউর রহমান জানান, অভিযোগ পেয়ে বুধবার বিকেলে তিনি ঘটনার তদন্ত করেছেন। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!