বড়লেখায় চা শ্রমিকদের মাঝে অনুদানের চেক বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন

বড়লেখায় চা শ্রমিকদের মাঝে অনুদানের চেক বিতরণ

  • বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০

Manual2 Ad Code

এইবেলা, বড়লেখা প্রতিনিধি :

Manual7 Ad Code

বড়লেখা উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে উপজেলার বিভিন্ন চা বাগানের ১ হাজার ৮৭৯ জন দুস্থ চা শ্রমিককে ৫ হাজার টাকা করে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়কমন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি বলেছেন, ‘আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার লক্ষ্য সবার জীবনমান উন্নয়ন করা। দেশকে উন্নত করা। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমানের উন্নয়ন করাই সরকারের মুল লক্ষ্য। তাদের সর্বোচ্চ গুরুত্ব দিয়েই কাজ করছে সরকার।’ সভায় স্বাগত বক্তব্য রাখেন সমাজসেবা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরানের সভাপতিত্বে ও উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিনের সঞ্চানায় অনুষ্ঠিত অনুদানের চেক বিতরণের সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, সহকারী কমিশনার (ভুমি) নুসরাত লায়লা নীরা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা, থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার, পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান, ইউপি চেয়ারম্যান ময়নুল হক, সাহাব উদ্দিন, বিদ্যুৎ কান্তি দাস প্রমুখ।#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!