কমলগঞ্জে নিখোঁজের একদিন পর শিশুর লাশ উদ্বার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

কমলগঞ্জে নিখোঁজের একদিন পর শিশুর লাশ উদ্বার

  • বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫

Manual5 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জে এক শিশুর গলা ও হাত কাটা লাশ উদ্বার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার শমশেরনগর চা বাগানের ক্যামেলিয়া হাসপাতালের পাশের চা বাগানের ১১ নাম্বার শেকশন থেকে লাশটি উদ্ধার করা হয়। পুর্নিমা রেলী শমসেরনগর চা বাগানের ৬ নাম্বার টিলার চা শ্রমিক আপারাও রেলীর মেয়ে।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, বুধবার বিকেলে গরু খুজতে ঘর থেকে বের হয় পুর্নিমা। সন্ধ্যা হয়ে এলেও বাড়ি না ফিরলে পরিবারের লোকজন ও এলাকাবাসী মেয়েটিকে অনেক খোজাখুজি করেও পায় নি। সকাল বেলা শ্রমিকরা চা বাগানে কাজ করতে গিয়ে মেয়েটির লাশ দেখতে পায়।

Manual7 Ad Code

শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ জিয়া মো. মোস্তাফিজ ভুইয়া বলেন, মেয়েটির গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। একটি হাত বিচ্ছিন্ন অবস্থায় আছে। আমরা লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠাচ্ছি। এই বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!