কুড়িগ্রাম সদরে ৪ ইটভাটা বন্ধ করেছে উপজেলা প্রশাসন  – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় থানা পুলিশের অভিযানে চোরাচালান পণ্য উদ্ধার, গ্রেফতার ৩ বড়লেখা সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিরোধে বিজিবি-জনতার কঠোর অবস্থান বাংলাদেশের আতিথেয়তা খাতে নতুন দিগন্ত: আন্তর্জাতিক ‘গোল্ডেন কীস’ সম্মাননা পেলেন বড়লেখার জাবেদ জুড়ীতে প্রবাস ফেরত ছেলের কুড়ালের আঘাতে কৃষক বাবার মৃত্যু `দিল্লী না ঢাকা’ স্লোগানে মুখর রবিরবাজার মসজিদ চত্ত্বর কমলগঞ্জের ডবলছড়া সীমান্ত দিয়ে ৬ নারী ও শিশুকে পুশইন করেছে ভারতীয় বিএসএফ হাজারো মুসল্লির ‘আমিন, আমিন’ ধ্বনিতে মুখর শ্রীমঙ্গল নতুনবাজার জামে মসজিদ জুড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যু, বাবার অবস্থা আশঙ্কাজনক বড়লেখায় অসহায় আদিবাসিদের মাঝে ছাগল ও ঢেউটিন বিতরণ বিজিবির অভিযান: বড়লেখা সীমান্তে পিস্তল, চাপাতি ও বিস্ফোরক উদ্ধার

কুড়িগ্রাম সদরে ৪ ইটভাটা বন্ধ করেছে উপজেলা প্রশাসন 

  • বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫

Manual3 Ad Code
মো: বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি ::: কুড়িগ্রাম সদরে ৪টি ইটভাটায় পরিবেশগত ছাড়পত্র এবং জেলা প্রশাসকের লাইসেন্স না থাকার অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে ভাটার কার্যক্রম বন্ধ করে দেয় উপজেলা প্রশাসন ।
৫ ফেব্রুয়ারি (বুধবার) জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর কুড়িগ্রামের যৌথ উদ্যোগে সদরে অবস্থিত ০৪টি ইটভাটার বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘনের অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এসময় পরিবেশগত ছাড়পত্র এবং জেলা প্রশাসকের লাইসেন্স ব্যতীত ইটভাটা পরিচালনা করার অপরাধে সদরের মোঘলবাসার নালিয়ার দোলায় অবস্থিত মেসার্স এস এস ব্রিকস,মেসার্স এম জে এইচ ব্রিকস,মেসার্স জি এ ব্রিকস-১ এবং জি এ ব্রিকস-২ ইটভাটার  কিলন স্কেভেটারের সাহায্যে ভেঙ্গে ফায়ার সার্ভিসের মাধ্যমে আগুন নিভিয়ে কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়া হয়।
মোবাইল কোর্টে বিচারিক দায়িত্ব পালন করেন কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বদরুজ্জামান রিশাদ ।
এসময় জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিমসহ ফায়ার সার্ভিস ,পুলিশের একদল সদস্য এবং প্রশাসনের অন্যান্য কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!