বড়লেখায় অবৈধভাবে টিলা কাটার দায়ে ভ্রাম্যামাণ আদালতের লাখ টাকা জরিমানা আদায় – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

বড়লেখায় অবৈধভাবে টিলা কাটার দায়ে ভ্রাম্যামাণ আদালতের লাখ টাকা জরিমানা আদায়

  • সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫

Manual1 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual5 Ad Code

বড়লেখায় অবৈধভাবে টিলা কাটার অপরাধে ফয়জুল হক নামে এক ব্যক্তিকে সোমবার ভ্রাম্যমাণ আদালত ১ লাখ টাকা জরিমানা করেছেন। অর্থদন্ডে দন্ডিত ফয়জুল হক উপজেলার দক্ষিণ মুছেগুল গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ আসলাম সারোয়ার। এসময় সেনাবাহিনী ও থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

Manual7 Ad Code

জানা গেছে, বড়লেখা উপজেলার বিভিন্ন এলাকায় অসাধু ব্যক্তিরা গণহারে অবৈধভাবে টিলা কর্তন ও ফসলি জমির মাটি কেটে পরিবেশের ভারসাম্য বিনষ্ট করছে। খবর পেয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ আসলাম সারোয়ার থানা পুলিশ ও সেনাবাহিনী নিয়ে দক্ষিণ মুছেগুল এলাকায় অভিযান চালান। এসময় অবৈধভাবে প্রাকৃতিক টিলা কর্তনের দায়ে ফয়জুল হক নামক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালত বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন -২০১০ এর ৪ (চ) ধারা লঙ্ঘনের দায়ে ১ লাখ টাকা জরিমানা করেন।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ আসলাম সারোয়ার অবৈধভাবে টিলার মাটি কর্তনের দায়ে এক ব্যক্তিকে এক লাখ টাকা অর্থদন্ড প্রদানের সত্যতা স্বীকার করেছেন।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!