আত্রাইয়ে ব্র্যাক ওয়াশ কর্মসূচির প্রারম্ভিক সভা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

আত্রাইয়ে ব্র্যাক ওয়াশ কর্মসূচির প্রারম্ভিক সভা

  • মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫

Manual6 Ad Code

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:;: নওগাঁর আত্রাইয়ে ব্র্যাক ওয়াশ কর্মসূচির প্রারম্ভিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন। তিনি ব্র্যাক ওয়াশ কর্মসূচি কার্যক্রমের ভুয়সী প্রসংশা করে শ্রেণি কক্ষের দেয়ালে
“সকালে ডিম বিকালে দুধ খেলে, ছেলে-মেয়েরা হবে রাষ্ট্রদুত লিখা এবং ছাত্রীদের কক্ষে চেঞ্জিং ব্যবস্থা রাখার আহবান জানান।

Manual3 Ad Code

অনুষ্ঠানের শুরুতে প্রজেক্টরের মাধ্যমে ব্র্যাক ওয়াশ কর্মসূচির বিস্তারিত বিবরণী তুলে ধরেন নওগাঁ জেলা ম্যানেজার সাজ্জাদ হোসেন। উপজেলা ব্র্যাক ওয়াশ কর্মসূচির প্রোগ্রাম অফিসার সুজিত কুমার মন্ডল এর সঞ্চালনায় অন্যদের মধ্যে টেকনিক্যাল অফিসার রাশেদুল ইসলাম, প্রোগ্রাম অফিসার মাহবুবা তালুকদার, উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোয়াজ্জেম হোসেন, যুব উন্নয়ন অফিসার এসএম নাসির উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন অফিসার জিয়াউদ্দিন আহম্মেদ, প্রতিবন্ধী অফিসার পিএম কামরুজ্জামান, জনস্বাস্থ্য অফিসার এসএম রায়হান হোসেন, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার সরকার, প্রধান শিক্ষক হামিদুর রহমান বিপ্লব, বেলাল উদ্দিন সাহ, আজিমুদ্দিন সরদার, শহিদুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

Manual2 Ad Code

সুফলভোগী প্রতিষ্ঠান প্রধান শিক্ষক ব্র্যাক ওয়াশ কর্মসূচি কার্যক্রমের ভুয়সী প্রসংশা করেন। সেইসাথে শিক্ষক মন্ডলীর জন্য পানি ও টয়লেট এবং বিদ্যালয় প্রাঙ্গনে ফুলগাছ লাগিয়ে বাঁধিয়ে দেওয়ার ব্যবস্থা করার আহবান জানান।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!