কুড়িগ্রাম সদরে ইটভাটা বন্ধ করে দিল প্রশাসন  – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার জয়চন্ডীতে মাদকের বিরুদ্ধে একাট্টা এলাকাবাসী কমলগঞ্জে পূবালী ব্যাংকের ‘সেলফ কর্ণার সার্ভিস’ উদ্বোধন  পরিবেশ সুরক্ষায় আত্রাইয়ের বিভিন্ন মসজিদে ফলদ বৃক্ষের চারা বিতরণ ভিন্ন প্রেক্ষাপট, অভিন্ন আকাঙ্ক্ষা: শ্রীমঙ্গলে আন্তর্জাতিক যুব দিবস পালিত ছাতকে আসামি গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান ওসমানীনগরে ফুটপাত দখলমুক্ত অভিযানে সাংবাদিকদের ওপর হামলা মামলা দায়ের কুলাউড়ায় মোটরসাইকেল মেইকার সজলের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ! ছাতকে সাবেক ইউপি সদস্য আব্দুন নুরের ওপর হামলার প্রতিবাদে দুই ইউনিয়নবাসীর মানববন্ধন ছাতকে সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলনের পরিদর্শন কক্ষ উদ্বোধন কমলগঞ্জে সড়ক সংস্কার: মাস না যেতেই উঠে গেছে সংস্কার কাজে অনিয়মের অভিযোগ

কুড়িগ্রাম সদরে ইটভাটা বন্ধ করে দিল প্রশাসন 

  • বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫

Manual5 Ad Code
মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি :: কুড়িগ্রাম সদরের ঘোগাদহ ইউনিয়নের পূর্ব কুমরপুরে অবস্থিত মেসার্স ফোর স্টার ব্রিকস নামক অবৈধ  ইটভাটার কার্যক্রম বন্ধ করে দিয়েছে প্রশাসন।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকালে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর কুড়িগ্রামের যৌথ উদ্যোগে সদরে অবস্থিত ১ টি ইটভাটার বিরুদ্ধে পরিবেশগত ছাড়পত্র এবং জেলা প্রশাসকের লাইসেন্স ব্যতীত ইটভাটা পরিচালনা করার অপরাধে ঘোগাদহ ইউনিয়নের পূর্ব কুমরপুরে অবস্থিত মেসার্স ফোর স্টার ব্রিকস নামক ইটভাটার অবৈধ স্থাপনা এক্সকাভেটর দিয়ে গুঁড়িয়ে দেয়াসহ ভাটার জলন্ত আগুন ফায়ার সার্ভিসের মাধ্যমে নিভিয়ে ফেলে ইট পোড়ানোর কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়া হয়।
মোবাইল কোর্ট অভিযানে বিচারিক দায়িত্ব পালন করেন সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম। এসময় জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিমসহ উপজেলা ফায়ার সার্ভিস,থানা পুলিশ এবং প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
পরিবেশ সুরক্ষা ও বায়ু দূষণ নিয়ন্ত্রণে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!