বড়লেখায় যুগান্তরের রজত জয়ন্তীতে কেককাটা ও আলোচনা সভা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

বড়লেখায় যুগান্তরের রজত জয়ন্তীতে কেককাটা ও আলোচনা সভা

  • বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫

Manual5 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual4 Ad Code

বড়লেখায় পাঠক নন্দিত পত্রিকা দৈনিক যুগান্তরের রজত জয়ন্তী উৎসব পালন উপলক্ষ্যে বুধবার দুপুরে যুগান্তরের বড়লেখা উপজেলা প্রতিনিধি ও স্বজন সমাবেশের আয়োজনে প্রেসক্লাব কার্যালয়ে কেককাটা অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও পৌর প্রশাসক মোহাম্মদ আসলাম সারোয়ার। বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম।

যুগান্তর প্রতিনিধি ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব-এর সভাপতিত্বে ও স্বজন সমাবেশের যুগ্ম সম্পদক সাংবাদিক সুলতান আহমদ খলিলের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন প্রেসক্লাবের সাবেক সভাপতি অসিত রঞ্জন দাস, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোপাল দত্ত, প্রেসক্লাবের বর্তমান সহসভাপতি খলিলুর রহমান, সাংগঠনিক সম্পাদক কাজী রমিজ উদ্দিন, দপ্তর সম্পাদক এ.জে লাভলু, সদস্য আজাদ বাহার জামালি, মস্তফা উদ্দিন, তাহমীদ ইশাদ রিপন, আশফাক আহমদ, রেদওয়ান আহমদ রুম্মান প্রমুখ।

Manual5 Ad Code

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিষ্ঠার পর থেকে যুগান্তর পত্রিকা পাঠককে দেওয়া প্রতিশ্রুতি অব্যাহত রাখতে সক্ষম হয়েছে। পত্রিকাটি সমাজের নানা অসঙ্গতির চিত্র তোলে ধরায় প্রশাসন গুরুত্ব দিয়ে সেব্যাপারে ব্যবস্থা নিয়ে থাকে। এতে ভোক্তভোগি মানুষজন উপকৃত হচ্ছেন। প্রশাসনের কর্মকর্তাদের যথাযথ দায়িত্ব পালনে সহযোগি হিসেবে যুগান্তর কাজ করে যাচ্ছে। বিশেষ করে জুলাই-আগষ্টের ছাত্র-জনতার আন্দোলনে মারাত্মক ঝুঁিক নিয়ে যুগান্তর কর্তৃপক্ষ ও যুগান্তরের সাংবাদিকরা যে সাহসি ও বলিষ্ট ভুমিকা পালন করেছেন, ইতিহাসে তা চির স্মরনীয় হয়ে থাকবে।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!