কুড়িগ্রামে ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে ধর্মীয় নেতাদের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ১৬ ব্যাংকের প্রকাশ্যে কৃষিঋণ বিতরণ : ৪০ কৃষক পেলেন ৭৫ লাখ টাকার চেক শিক্ষার্থীদের রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখালেন এমপি মাহফুজা সিদ্দিকা অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য সাংবাদিকদের কাছে ক্ষমা চাইলেন চিলমারীর পিআইও অফিসের কর্মচারী কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে স্বাস্থ্য বিষয়ে কমিউনিটি অ্যাকশন প্ল্যানিং সভা মৎস্য সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে কাজ করছে সরকার : এমপি লুনা ছাতক উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন বড়লেখায় জাতীয় মৎস্য পক্ষে র‌্যালি আলোচনা সভা ও সম্মাননা প্রদান কমলগঞ্জে শিশু সুরক্ষা নিশ্চিতে ‘গুড নেইবারস বাংলাদেশ’ সিডিপির নেটওয়ার্ক ক্যাম্পেইন কমলগঞ্জে কিশোরী ধর্ষণের অভিযোগে ইউপি সদস্যসহ আটক ২ ছাতকে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত .

কুড়িগ্রামে ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে ধর্মীয় নেতাদের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ

  • বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫

Manual2 Ad Code
মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি :: শিশু সুরক্ষা ও সহিংসতা প্রতিরোধ এবং বাল্যবিবাহ মোকাবেলার জন্য বিশেষ ভাবে তৈরি সামাজিক যোগাযোগ কৌশল সম্পর্কে ধর্মীয় নেতাদের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ চলমান রয়েছে।
১২ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি মোট ৩ দিন ব্যাপী সদর  উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে ইউনিসেফ এর অর্থায়নে  এসবিসি প্রকল্পের আয়োজনে এ প্রশিক্ষণ ব্যবস্থা করা হয়।
শিশু সুরক্ষা ও সহিংসতা প্রতিরোধ এবং বাল্যবিবাহ মোকাবেলার জন্য বিশেষ ভাবে তৈরি সামাজিক যোগাযোগ কৌশল সম্পর্কে ধর্মীয় নেতাদের ৩ দিনব্যাপী প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদা পারভীন।
আরো উপস্থিত ছিলেন কমিউনিটি ফেসিলেটেটর বাবুল চন্দ্র রায়, রোকন।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কুড়িগ্রাম পৌরসভার ১নং ও ৩নং ওয়ার্ডের নিকাহ রেজিস্টার হাফেজ মোঃ ইউনুছ আলী, ভোগডাঙ্গা মোল্লাপাড়া জামে মসজিদের ইমাম রাইমুল ইসলাম নোমান, ভোগডাঙ্গা দেওয়ানের খামার জামে মসজিদের ইমাম তাজুল ইসলাম, কুড়িগ্রাম সদরের পরিচর্যা ব্যাপ্টিস্ট পাস্টার লুইস বিশ্বাস প্রমুখ।
প্রশিক্ষণটি সঞ্চালনায় ছিলেন, এসবিসি প্রজেক্ট এর প্রজেক্ট অফিসার ও কুড়িগ্রাম এপি’র মারিও মার্ডি -প্রোগ্রাম অফিসার জেমস উজ্জ্বল শিকদার।
প্রশিক্ষণে সদরের ১৮জন ইমাম, ১ জন কাজী ও খ্রিস্টান ধর্মাবলম্বী ১ জন  অংশগ্রহণ করেছেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!