কমলগঞ্জে নাট্যনির্দেশক বাংলা একাডেমি পুরুষ্কার প্রাপ্ত শুভাশিস সিনহাকে সংবর্ধনা ও মোড়ক উন্মোচন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

কমলগঞ্জে নাট্যনির্দেশক বাংলা একাডেমি পুরুষ্কার প্রাপ্ত শুভাশিস সিনহাকে সংবর্ধনা ও মোড়ক উন্মোচন

  • শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫

Manual8 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জে “নাটক ও নাট্যসাহিত্য” বিভাগে বাংলা
একাডেমি পুরষ্কার প্রাপ্ত শুভাশিস সিনহাকে সংবর্ধনা ও কবি সাজ্জাদুল হক স্বপন রচিত “প্রিয় ৫৫” কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্টানের শুরুতে অতিথিদের উত্তরীয় পড়িয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে উপস্থিত অতিথিরা নাট্য ও নাট্যসাহিত্যে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রাপ্ত শুভাশিস সিনহাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। গত শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার আদমপুর ইউনিয়নের তেতইগাওঁ রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে পাঙাল রিসার্চ এন্ড পাবলিকেশন অর্গানাইজেশন এর আয়োজনে সংবর্ধনা ও কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্টানটি অনুষ্ঠিত হয়েছে।

পাঙাল রিসার্চ এন্ড পাবলিকেশন অর্গানাইজেশনের সভাপতি সাজ্জাদুল হক স্বপন এর সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলার সাবেক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. কাইয়ুম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও লেখক হাজী মো. আব্দুস সামাদ, কমলগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আনোয়ার হোসেন বাবু, তেতইগাঁও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিলকিস বেগম, পাঙাল রিসার্চ এন্ড পাবলিকেশন অর্গানাইজেশন এর
সাধারণ সম্পাদক মো. তমিজুর রহমান প্রমুখ।

Manual1 Ad Code

তেতইগাঁও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যায়ের শিক্ষক ও কবি হুমায়ুন রেজা সোহেল এর সঞ্চালনায় সংবর্ধনা ও কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্টানে বক্তব্য রাখেন, তেতইগাঁও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মো. আব্দুল মতিন, কমলগঞ্জ মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কৃষ্ণ কুমার সিংহ, কমলগঞ্জ প্রেস ক্লাবের আহ্বায়ক এম এ ওয়াহিদ রুলু, কবি রওশন আরা বাঁশি খূৎহৈবম। এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষক, কবি, সাহিত্যিক ও সাংবাদিকবৃন্দ।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!