আত্রাইয়ে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

আত্রাইয়ে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা

  • বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫

Manual6 Ad Code

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি ::: নওগাঁর আত্রাইয়ে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২০ ফেব্রুয়ারি উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতার প্রথম রাউন্ডের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার কামাল
হোসেন।

তিনি বলেন, আজকের শিশু আগামীর ভবিষ্যৎ তাই তাদেরকে দুর্নীতিমুক্ত সমাজ গড়নের মানবিকতায় গড়ে তুলতে হবে। বিতর্ক প্রতিযোগিতা একজন শিক্ষার্থীকে দেশ ও বিশ্ব সম্পর্কে জানার সুযোগ তৈরী করে দেয়। ফলে তাদের চিন্তা, মনন, জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন সভা-সেমিনারে বস্তুনিষ্ঠ সুমধুর বক্তা হিসাবে
খ্যাতি অর্জনের পথ সুগম হয়।

Manual1 Ad Code

প্রতিযোগিতায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এ এফ এম মনসুর রহমান, সদস্য মাসুদুর রহমান উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় বিচারক ও মডারেটর হিসাবে উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার সরকার, যুব উন্নয়ন অফিসার এসএম নাসির উদ্দিন ও প্রজেক্ট অফিসার রুকুনুজ্জামান দায়িত্ব পালন করেন।

Manual5 Ad Code

প্রতিযোগিতায় “ছাত্র-ছাত্রীদের মাঝে সততা ও নিষ্ঠাবোধ জাগ্রত করা না গেলে দুর্নীতি প্রতিরোধ করা সম্ভবপর নয়” মর্মে বিষয় নির্ধারণ করা হয়। এতে ৮টি মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা অংশ নিয়ে পক্ষে- বিপক্ষে তাদের বক্তব্য ও যুক্তি তুলে ধরে। #

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!