দেশবাসি আজ প্রাণ খোলে শ্বাস নিতে পারছেন-জি.কে গউস – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

দেশবাসি আজ প্রাণ খোলে শ্বাস নিতে পারছেন-জি.কে গউস

  • শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫

Manual8 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual3 Ad Code

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ), স্বেচ্ছা পৌরমেয়র পদ থেকে পদত্যাগকারি নির্যাতিত বিএনপি নেতা জি.কে গউস বলেছেন, দীর্ঘ ১৭ বছর ফ্যাসিষ্ট আওয়ামী লীগের হাতে এদেশ বন্দি ছিল। গণতন্ত্রের লেবাসে এদেশের গণতন্ত্র হরণ করে সকল মানুষের অধিকার কেড়ে নিয়েছিল। আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ছাত্র-জনতার সফল অভ্যুত্থানের মাধ্যমে সারা দেশব্যাপি মানুষ আজ প্রাণ খোলে নিশ্বাস নিতে পারছেন।

Manual8 Ad Code

তিনি শুক্রবার সন্ধ্যায় বড়লেখা উপজেলার সুজানগরে খেলোয়াড় কল্যাণ সংস্থা আয়োজিত মোটরসাইকেল এন্ড মোটরসাইকেল ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণের সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক জি.কে গউস আরো বলেন, খেলাধোলা মানুষের মন ও শরীরকে সতেজ রাখার উত্তম ব্যবস্থা।

টুর্নামেন্টের ফাইনাল খেলায় বরমচাল ফুটবল একাদশ কুলাউড়া ২-০ গোলে সোপাতলা ফুটবল একাদশ বিয়ানীবাজাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।

Manual6 Ad Code

টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি শওকত হাসানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক রুবেল আহমদ ও লিমন আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণের সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির কার্য নির্বাহী কমিটির অন্যতম সদস্য সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি এম. নাসের রহমান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব আব্দুর রহিম রিপন, সদস্য নাসির উদ্দিন আহমদ মিঠু, বকশি মিছবাউর রহমান, আব্দুল হাফিজ, জেলা বিএনপির সাবেক উপদেষ্ঠা শরীফুল হক সাজু, বড়লেখা প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির উপদেষ্ঠা নছিব আলী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান খছরু, সুজানগর ইউপি চেয়ারম্যান বদরুল ইসলাম প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!