কুড়িগ্রামে রাসূলকে অবমাননাকারীকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ ও মিছিল  – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় থানা পুলিশের অভিযানে চোরাচালান পণ্য উদ্ধার, গ্রেফতার ৩ বড়লেখা সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিরোধে বিজিবি-জনতার কঠোর অবস্থান বাংলাদেশের আতিথেয়তা খাতে নতুন দিগন্ত: আন্তর্জাতিক ‘গোল্ডেন কীস’ সম্মাননা পেলেন বড়লেখার জাবেদ জুড়ীতে প্রবাস ফেরত ছেলের কুড়ালের আঘাতে কৃষক বাবার মৃত্যু `দিল্লী না ঢাকা’ স্লোগানে মুখর রবিরবাজার মসজিদ চত্ত্বর কমলগঞ্জের ডবলছড়া সীমান্ত দিয়ে ৬ নারী ও শিশুকে পুশইন করেছে ভারতীয় বিএসএফ হাজারো মুসল্লির ‘আমিন, আমিন’ ধ্বনিতে মুখর শ্রীমঙ্গল নতুনবাজার জামে মসজিদ জুড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যু, বাবার অবস্থা আশঙ্কাজনক বড়লেখায় অসহায় আদিবাসিদের মাঝে ছাগল ও ঢেউটিন বিতরণ বিজিবির অভিযান: বড়লেখা সীমান্তে পিস্তল, চাপাতি ও বিস্ফোরক উদ্ধার

কুড়িগ্রামে রাসূলকে অবমাননাকারীকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ ও মিছিল 

  • সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫

Manual6 Ad Code
মো: বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি :: কুড়িগ্রামে মহানবী (সাঃ) কে অবমাননা ও কটূক্তির কারি নাহিদ হাসান নলেজকে গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদী জনসমাবেশ  হয়েছে।
রোববার (২৩ ফেব্রুয়ারি) বাদ মাগরিব সর্বস্তরের তৌহিদী মুসলিম জনতার ব্যানারে এ বিক্ষোভ মিছিল হয়।
মিছিলটি কুড়িগ্রাম সদর উপজেলা মডেল  মসজিদ থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ মোড়ে গিয়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও কলামিস্ট নাহিদ হাসান নলেজ এর বিরুদ্ধে মহানবি (সা.) কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অবমাননা ও কটূক্তির অভিযোগ তুলে তাকে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন বিক্ষুব্ধ জনতা।
এ সময় বক্তব্য রাখেন, দারুল ফালাহ মাদানী নেসাব মাদ্রাসার পরিচালক মুফতি যোবায়ের আহমেদ, মুফতি দেলোয়ার হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুড়িগ্রামের মুখ্য সমন্বয়ক সাদিকুর রহমান, সদস্য সচিব ফয়সাল আহমেদ সাগর প্রমুখ।
সমাবেশে বক্তারা নাহিদ হাসান নলেজকে দ্রুত গ্রেপ্তার করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!