শমশেরনগর ইসলামিক মিশনে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

শমশেরনগর ইসলামিক মিশনে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

  • মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
oplus_2

Manual6 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইসলামিক মিশনে স্কুল ভিত্তিক ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) দুপুরে শমশেরনগর ইসলামিক মিশনের হলরুমে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়।

শমশেরনগর ইসলামিক মিশনের সিনিয়র মেডিকেল অফিসার ডা: মৌসুফা মেহেরীবান এর সভাপতিত্বে ও প্রোগ্রাম অফিসার মো. মুমিনুল হকের পরিচালনায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, শমশেরনগর হাসপাতালের মেডিকেল অফিসার ডা: সৈয়দ কুতুব নাহিদ, বাংলাদেশ সাংবাদিক সমিতি কমলগঞ্জ ইউনিটের যুগ্ন সম্পাদক সাংবাদিক মো. জয়নাল আবেদীন।

Manual6 Ad Code

উপস্থিত ছিলেন বিএএফ শাহীন কলেজের সহকারী শিক্ষক আল মামুন, বিমান বাহিনীর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মো. আলাউদ্দিন, এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামিক মিশনের হিসাব সহকারী মো. পাবেল চৌ:, মো. নাছির উদ্দিন ও আব্দুল খালিক প্রমুখ।

Manual8 Ad Code

অনুষ্টানে উপজেলার ১০টি বিদ্যালয়ের ৬০ জন শিক্ষার্থীর অংশ গ্রহনে কেরাত, হামদ-নাত ও উপস্থিত বক্ততায় প্রতিযোগিতা করেন। এ প্রতিযোগিতায় ৬০ জন শিক্ষার্থীর মধ্যে ৯ জন শিক্ষার্থী প্রথম, ২য় ও ৩য় স্থান অর্জন করেন। ইসলামিক মিশনের আয়োজনে ১০টি প্রতিষ্ঠানে প্রতিযোগিতায় ৬০ জন শিক্ষার্থীর মধ্যে প্রথম ধাপে ৯ জন বিজয়ীকে পুরষ্কার প্রদান করা হয়। বাকি শিক্ষার্থীদের শান্তনা পুরষ্কার দেওয়া হয়েছে।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!