আত্রাইয়ে স্বর্ণ ব্যবসায়ীর ওপর হামলা স্বর্ণ ও নগদ টাকা ছিনতাই – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

আত্রাইয়ে স্বর্ণ ব্যবসায়ীর ওপর হামলা স্বর্ণ ও নগদ টাকা ছিনতাই

  • মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫

Manual2 Ad Code

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে এক স্বর্ণ ব্যবসায়ীর ওপর হামলা করে স্বর্ণ ও নগদ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে গত সোমবার সন্ধ্যায় উপজেলার আহসানগঞ্জ হাট সংলগ্ন মালাধর ব্রিজে।

জানা যায়, আত্রাই সাব-রেজিষ্ট্রি অফিস সংলগ্ন রিংকু জুয়েলার্সের সত্তাধিকারী নান্টু প্রামাণিক (৪০) অন্যান্য দিনের ন্যায় ওই দিন সন্ধ্যায় তার দোকান বন্ধ করে মোটরসাইকেল যোগে নিজ বাড়ি দাঁড়িয়াগাথী গ্রামে যাচ্ছিলেন।

Manual6 Ad Code

আহসানগঞ্জ হাট সংলগ্ন মালাধর ব্রিজে পৌঁছলে ছিনতাই কারীরা তার মাথায় লোহার রড দিয়ে প্রচন্ড আঘাত করে। এ সময় তিনি মাটিতে লুটিয়ে পড়লে তাকে উপর্যুপুরী আঘাত করে তার ব্যাগে রক্ষিত ১৫ ভরি স্বর্ণ, ৩০০ ভরি চাঁদি ও নগদ ২ লাখ টাকা ছিনতাইকারীরা ছিনিয়ে নিয়ে যায়।

Manual1 Ad Code

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এদিকে ঘটনাটি জানাজানি হলে এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংবাদ পেয়ে নওগাঁ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কুদরত ই খোদা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

আত্রাই থানার ওসি শাহাবুদ্দিন বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে। #

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!