কমলগঞ্জে যুক্তরাজ্য প্রবাসী কবি নূরজাহান শিল্পীর সাথে সাংবাদিক সমিতির শুভেচ্ছা বিনিময় – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে পাতাকুঁড়ি সংস্থার বিরুদ্ধে সঞ্চয়ের টাকা নিয়ে বিভ্রান্তিকর হিসাব ও হামলার চেষ্টার অভিযোগ বড়লেখায় জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা- গ্রাম আদালত শক্তিশালী করার তাগিদ বড়লেখা ও জুড়ী সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিহত করছে বিজিবি নবীগঞ্জে ‘সনাতন-দীননাথ কিশোর সংসদ’র কমিটি গঠন  সিলেট ওসমানী মেডিকেলে সার্টিফিকেট জট : ছাতকে ১০৯ মামলার চার্জশিট আটকে আছে সাংবাদিকতায় বিশেষ স্বীকৃতি পেলেন আতাউর রহমান কাওছার ছাতকে দ‌ক্ষিন খুরমা বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা সি‌লে‌টের বরকতিয়া সুপার মার্কেট ব্যবসায়ী কমিটির নির্বাচনে লতিফ সভাপতি ও মুক্তাদির সম্পাদক নির্বাচিত ছাতকে ১৩০ পিস ইয়াবাসহ ২ মাদক ব‌্যবসা‌য়ী গ্রেপ্তার জুড়ীতে মরহুম কটন আলী মাস্টারের স্মরণে মানবিক চায়ের দোকান ১০ উদ্বোধন

কমলগঞ্জে যুক্তরাজ্য প্রবাসী কবি নূরজাহান শিল্পীর সাথে সাংবাদিক সমিতির শুভেচ্ছা বিনিময়

  • বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫

Manual4 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::: মৌলভীবাজারের কমলগঞ্জে যুক্তরাজ্য প্রবাসী কবি নূরজাহান শিল্পীর স্বদেশ আগমন উপলক্ষে সাংবাদিক সমিতির আয়োজনে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েওেছ। বুধবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় কমলগঞ্জ সাংবাদিক সমিতির শমশেরনগরস্থ কার্যালয়ে এই শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে কমলগঞ্জ সাংবাদিক সমিতির পক্ষ থেকে স্বপ্নের সাঁকো ফাউন্ডেশন ইউ, কে এর নির্বাহী পরিচালক, মাসিক আলো’র সম্পাদক, বিশিষ্ট সাহিত্যিক-সমাজসেবী কবি নূরজাহান শিল্পীকে সম্মাননা স্মারক ও উত্তরীয় প্রদান করা হয়।

Manual6 Ad Code

লেখক-গবেষক ও উন্নয়ন চিন্তক আহমদ সিরাজের সভাপতিত্বে ও কমলগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি নূরুল মোহাইমীন মিল্টনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কমলগঞ্জ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজা। আলোচনায় অংশ নেন সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, মো: মোস্তাফিজুর রহমান, কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক কবি নির্মল এস পলাশ, মোনায়েম খান, স্বপ্নের সাঁকো ফাউন্ডেশন ইউ, কে এর সদস্য আবু সুফিয়ান, দেলোয়ার হোসেন সজীব প্রমুখ।

Manual2 Ad Code

শুভেচ্ছা বিনিময় সভায় স্বপ্নের সাঁকো ফাউন্ডেশন ইউ, কে এর নির্বাহী পরিচালক, মাসিক আলো’র সম্পাদক, বিশিষ্ট সাহিত্যিক-সমাজসেবী কবি নূরজাহান শিল্পী বলেন, ছোটবেলা থেকেই আমার লেখালেখি ও মানব কল্যাণে নিয়োজিত রাখার চেষ্টা চালিয়ে আসছি। ভবিষ্যতেও স্বপ্নের সাঁকো ফাউন্ডেশনকে এগিয়ে নিয়ে সকলের সহযোগিতা চাই।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews