রমজানের আগে কমলগঞ্জে পর্যটকদের উপচে পড়া ভিড় – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

রমজানের আগে কমলগঞ্জে পর্যটকদের উপচে পড়া ভিড়

  • বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Night; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 0.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

Manual6 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: পবিত্র মাহে রমজানের আগে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বিভিন্ন পর্যটন কেন্দ্রে পর্যটকদের উপচে পড়া ভিড় দেখা গেছে। প্রকৃতির অপরুপ সৌন্দর্য্য দেখতে সারাদেশ থেকে আগত পর্যটকেরা এসে উপজেলার বিভিন্ন পর্যটনকেন্দ্রে ভিড় করছেন।

Manual8 Ad Code

বৃহস্পতিবার দুপুরে সরেজমিনে দেখা যায়, উপজেলার নয়নাভিরাম মাধবপুর লেক, লাউয়াছড়া জাতীয় উদ্যান ও সবুজ চা বাগানে পর্যটকের পদচারণায় মুখরিত। দেশের বিভিন্ন জায়গা থেকে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি পরিবার পরিজন নিয়ে ছুটে এসেছেন পর্যটকেরা।
এ উপজেলায় উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্র হচ্ছে লাউয়াছড়া জাতীয় উদ্যান, মাধবপুর লেক, বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমান স্মৃতিসৌধ, হামহাম জলপ্রপাত, মাগুরছড়া খাসিয়া পুঞ্জি, শমশেরনগর গল্ফ মাঠ, শমশেরনগর বিমানবন্দর, সবুজ চা বাগানসহ অসংখ্য পর্যটন কেন্দ্র রয়েছে।

উপজেলার মাধবপুর লেকে পরিবার নিয়ে ঘুরতে আসা নরসিংদীর সাদিক আব্দুলাহ বলেন, পবিত্র রমজানের আগে পরিবার নিয়ে কমলগঞ্জ ঘুরতে এসেছি। এখানে আসলে একসাথে অনেকগুলো পর্যটনকেন্দ্র দেখা যায়। যা অন্য কোন উপজেলায় পাওয়া যায়না। এই এলাকার পর্যটন শিল্পকে আরও সমৃদ্ধ করতে হবে। তাহলে আরও অনেক পর্যটক আসবেন।

Manual8 Ad Code

ট্যুরিস্ট পুলিশ শ্রীমঙ্গল জোনের পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ কামরুল হোসেন চৌধুরী বলেন, কমলগঞ্জ-শ্রীমঙ্গলে আগত পর্যটকদের নিরাপত্তার জন্য সবসময় ট্যুরিস্ট পুলিশ কাজ করছে। এখানে সারা বছর দেশ বিদেশের পর্যটক ঘুরতে আসেন।

এ বিষয়ে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন বলেন, পর্যটকদের নিরাপত্তার জন্য ট্যুরিস্ট পুলিশের পাশাপাশি কমলগঞ্জ থানা পুলিশ কাজ করছে। পর্যটকেরা যেন নির্বিঘেœ চলাফেরা করতে পারেন এজন্য আমরা সবসময় কাজ করছি।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!