বড়লেখায় চকলেট কিনতে গিয়ে ধর্ষণের শিকার ৩ বছরের শিশু : ধর্ষক গ্রেফতার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

বড়লেখায় চকলেট কিনতে গিয়ে ধর্ষণের শিকার ৩ বছরের শিশু : ধর্ষক গ্রেফতার

  • মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫

Manual8 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual5 Ad Code

বড়লেখায় চকলেট কিনতে গিয়ে ৩ বছরের এক শিশু কিশোর দোকানদার কর্তৃক ধর্ষণের শিকার হয়েছে। আহত অবস্থায় ওই শিশুটিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।

শিশু ধর্ষণের ঘটনাটি সোমবার দুপুরে পৌরসভার গাজিটেকা আইলাপুরের খাদিজা ভেরাইটিজ ষ্টোরে ঘটেছে। এ ঘটনায় ধর্ষিতা শিশুর মা থানায় মামলা করলে অভিযুক্ত পৌরসভার গাজিটেকা-আইলাপুর এলাকার খাদিজা ভেরাইটিজ ষ্টোরের মালিক নজরুল ইসলামের ছেলে রেদওয়ান ইসলাম আরিফ (১৭)-কে গ্রেফতার করেছে পুলিশ।

Manual5 Ad Code

জানা গেছে, প্রাইভেট হাসপাতালের জনৈক নার্স শিশু মেয়েকে নিয়ে বড়লেখা পৌর এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করেন। সোমবার সকাল সাড়ে এগারোটার দিকে শিশুটি তার মায়ের কাছে চকলেট খাওয়ার বায়না ধরে। এসময় শিশুটির মা তাকে টাকা দিয়ে বাসার নিচে খাদিজা ভেরাইটিজ ষ্টোরে পাঠায়। কিন্তু চকলেট কিনতে গিয়ে শিশুটি বাসায় ফিরতে দেরি করায় তার মা বাসার নিচে গিয়ে দেখেন দোকান মালিক নজরুল ইসলামের ছেলে রেদওয়ান ইসলাম আরিফ শিশু মেয়ের পরনের পোশাক খুলে তাকে কোলে তুলে পাশবিক নির্যাতন চালাচ্ছে। এসময় তিনি চিৎকার দিয়ে শিশুটিকে উদ্ধার করেন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে স্থানান্তর করা হয়। ওইদিনই ধর্ষক রেদওয়ান ইসলাম আরিফকে পুলিশ গ্রেফতার করেছে।

বড়লেখা থানার ওসি আবুল কাশেম সরকার বলেন, শিশু ধর্ষণের ঘটনায় ধর্ষিতার মায়ের মামলায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে পুলিশ ধর্ষককে গ্রেফতার করেছে। মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কিশোর শোধানাগারে (কারাগারে) পাঠানো হয়েছে।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!