নারী ক্ষমতায়নে আত্রাইয়ে তথ্য আপার উঠান বৈঠক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

নারী ক্ষমতায়নে আত্রাইয়ে তথ্য আপার উঠান বৈঠক

  • মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫

Manual7 Ad Code

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে উপজেলা তথ্য অফিসের আয়োজনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়ন প্রকল্পের আওতায় মঙ্গলবার (৪ মার্চ) সকাল ১১টায় সাহাগোলা ইউনিয়নের মিরাপুর গ্রামে মহিলাদের নিয়ে উঠান বৈঠক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

Manual3 Ad Code

উপজেলা তথ্য অফিসার দিলরুবা জান্নাতের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো.কামাল হোসেন।

তিনি তার বক্তব্যে নারীদের ক্ষমতায়নে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ভূমিকা এবং সামাজিক উন্নয়নে নারীদের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, বর্তমান যুগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নারীদেরক্ষমতায়নের জন্য একটি শক্তিশালী হাতিয়ার। এই প্রযুক্তির মাধ্যমে নারীরা শুধু শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রেই নয়, অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রেও নিজেদের অবস্থানকে শক্তিশালী করতে পারে।নারীদের অংশগ্রহণ ছাড়া সামাজিক উন্নয়ন সম্ভব নয়। তাই নারীদের সচেতনতা বৃদ্ধি এবং তাদের দক্ষতা উন্নয়নের জন্য তথ্য প্রযুক্তির ব্যবহার
অপরিহার্য।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন অফিসার এসএম নাসির উদ্দিন। তিনি বলেন, নারীদের ক্ষমতায়নের জন্য স্থানীয় সম্প্রদায়কেও এগিয়ে আসতে হবে।

Manual1 Ad Code

নারীদের শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তুলতে পারলেই তারা সমাজে নিজেদের অবস্থানকে শক্তিশালী করতে পারবে। এসময় উপস্থিত ছিলেন, সাংবাদিক নাজমুল হক নাহিদ, উপজেলা তথ্য সেবা সহকারি মোছাঃ মিনুয়ারা খাতুন,এবং স্থানীয় ইউপি সদস্য মোঃ নজরুল ইসলাম প্রমুখ।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!