কমলগঞ্জে চুরি হওয়া সিএনজি-অটো উদ্ধার; গ্রেফতার-২ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় জাতীয় শিক্ষা সপ্তাহের বিজয়ীদের সম্মাননা ক্রেষ্ট ও সনদ প্রদান রাজনগর উপজেলা বিএনপির দু’বছর মেয়াদী পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন বড়লেখায় হাকালুকি হাওরপারে বন্যা মোকাবেলায় আগাম প্রস্তুতির মহড়া শুধু ভালো ফলাফল নয়, ভালো মানুষ হওয়াই শিক্ষার প্রকৃত উদ্দেশ্য- অধ্যাপক ড. শাহ মো. আতিকুল হক ছাতকে ৭২ বছরের মস্তাবের ঘর ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ আত্রাইয়ে পানিতে পড়ে যুবকের মৃত্যু কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে ব্যাটারি চালিত অটোরিক্সা; চালক নিখোঁজ কুলাউড়ার বিজয়া বাগানের প্রভিডেন্ট ফান্ডের টাকা ফেরত পেলো চা শ্রমিক পরিবার কাতারে বহুতল ভবন থেকে পড়ে কুলাউড়ার এক নির্মাণ শ্রমিকের মৃত্যু কুলাউড়ায় জলবায়ূ সহনশীল জীবিকা ও অন্তর্ভুক্তিমূলক পরামর্শ কর্মশালা

কমলগঞ্জে চুরি হওয়া সিএনজি-অটো উদ্ধার; গ্রেফতার-২

  • বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫

Manual3 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জে চুরি হওয়া একটি সিএনজি অটোরিকশা উদ্ধার করেছে শমশেরনগর ফাঁড়ি পুলিশ। এ ঘটনায় চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গত বুধবার (০৫ মার্চ) চুরি হওয়া অটোরিকশা সিলেটের দক্ষিণ সুরমা থানা পুলিশ এর সহায়তায় সিলেট থানার বদিকোনা প্রগতি উচ্চ বিদ্যালয়ের নির্জন স্থান থেকে উদ্ধার করা হয়।

Manual8 Ad Code

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার শমশেরনগর মাছ বাজারের রাস্তার পাশ থেকে গত মঙ্গলবার মৌলভীবাজার থ-১২-২৮১১ সিএনজি অটোরিকশা চুরি হয়ে যায়। অনেক খোঁজাখুুঁজি করে কোথাও না পাওয়ায় চালক ও সিএনজি অটোরিকশা মালিক শমশেরনগর পুলিশ ফাঁড়িকে অবগত করেন। পরবর্তী সন্ধান না পেয়ে গাড়ির মালিক বাদী হয়ে কমলগঞ্জ থানায় একটি চুরির মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা শমশেরনগর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ জিয়া মো. মোস্তাফিজ ভূঁইয়া গোপন সোর্স ও তথ্যপ্রযুক্তির সহায়তায় চুরির হওয়া অটোরিকশা সিলেট দক্ষিণ সুরমা থানা পুলিশ এর সহায়তায় সিলেটের বদিকোনা প্রগতি উচ্চ বিদ্যালয় এলাকার নির্জন স্থান থেকে উদ্ধার করেন। একই সাথে এঘটনায় জড়িত চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়।

Manual3 Ad Code

শমশেরনগর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ জিয়া মো. মোস্তাফিজ ভূঁইয়া বলেন, বুধবার বিকালে চোর চক্রের সদস্য মো. রনি মিয়া মৌলভীবাজার বিজ্ঞ আদালতে স্বীকারোক্তি প্রদান করে।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!