সিলেট-২ আসনের এমপি মোকাব্বির খান করোনায় আক্রান্ত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
ফেসবুক পোস্টের জেরে হামলা- বড়লেখায় বিএনপি যুবদল ও ছাত্রদলের ৫ নেতাকর্মী আহত, ১৩ জনের নামে মামলা সৌদি আরবে আগুনে নিহত আত্রাইয়ের বাকি ৫ জনের মরদেহ দেশে আসছে শনিবার  সিলেটে সাংবাদিকদের ওপর হামলা ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের নিন্দা কুলাউড়ায় বিষাক্ত সাপের কামড়ে মাদ্রাসা ছাত্রীর মৃত্যু মানবকল্যাণে অসামান্য অবদান- ‘প্রাইড অব বৃটেন’ অ্যাওয়ার্ড পেলেন সিলেটী কন্যা রেহানা আহমেদ ওসমানীনগরে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্নয় ক্যাম্পেইন ৮৬ কোটি টাকার সড়কে নিম্নমানের কাজের অভিযোগ : এমপির বিরুদ্ধে কোটি টাকা চাঁদা দাবির পাল্টা অভিযোগ! কমলগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাত বার্ষিকী পালিত পল্টন ট্র্যাজেডির সাথে জড়িতদের বিচারের দাবিতে ওসমানীনগরে জামায়াতের বিক্ষোভ মিছিল

সিলেট-২ আসনের এমপি মোকাব্বির খান করোনায় আক্রান্ত

  • মঙ্গলবার, ১৬ জুন, ২০২০

Manual7 Ad Code

এইবেলা, ওসমানীনগর ::

Manual2 Ad Code

সিলেট-২ (ওসমানীনগর-বিশ্বনাথ) আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও গণফোরাম নেতা মোকাব্বির খান করোনায় আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার বেলা তিনটার দিকে তাঁর করোনা রিপোর্ট পজেটিভ এসেছে সোমবার দুপুরে তিনি শ্বাসকষ্ট নিয়ে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হওয়ার পর তাঁর নমুনা সংগ্রহ করে সিএমএইচ কর্তৃপক্ষ।

Manual8 Ad Code

এমপি মোকাব্বির খানের ব্যক্তিগত সহকারী ও তাঁর ভাতিজা জুবের খান বিষয়টি নিশ্চিত করে বলেন,  মঙ্গলবার বেলা তিনটার দিকে মোকাব্বির খানের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। তিনি মানসিক এবং শারিরিক ভাবে সুস্থ রয়েছেন। দুপুরে নরম খাবারও গ্রহণ করেছেন। সম্মিলিত সামরিক হাসপাতাল নিবিড় পর্যবেক্ষণ রুম থেকে তাঁকে কিছু সময় পর কেবিনে স্থানান্তরের করা হবে বলে চিকিৎসকরা জানিয়েছেন। মোকাব্বির খান তাঁর নির্বাচনী এলাকার সকলের নিকট দোয়া চেয়েছেন বলেও জুবের খান জানান।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews