আগুনে পুড়ে নিঃস্ব কমলগঞ্জের এক প্রবাসীর পরিবার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
`দিল্লী না ঢাকা’ স্লোগানে মুখর রবিরবাজার মসজিদ চত্ত্বর কমলগঞ্জের ডবলছড়া সীমান্ত দিয়ে ৬ নারী ও শিশুকে পুশইন করেছে ভারতীয় বিএসএফ হাজারো মুসল্লির ‘আমিন, আমিন’ ধ্বনিতে মুখর শ্রীমঙ্গল নতুনবাজার জামে মসজিদ জুড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যু, বাবার অবস্থা আশঙ্কাজনক বড়লেখায় অসহায় আদিবাসিদের মাঝে ছাগল ও ঢেউটিন বিতরণ বিজিবির অভিযান: বড়লেখা সীমান্তে পিস্তল, চাপাতি ও বিস্ফোরক উদ্ধার বড়লেখায় দুর্নীতি বিরোধী স্কুল বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ হাইস্কুল কমলগঞ্জে হীড বাংলাদেশের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও এককালীন উপবৃত্তি প্রদান বহুমুখী সমস্যা আর পৃষ্ঠপোষকতার অভাবে বিলীনের পথে আত্রাইয়ের ঐতিহ্যবাহী মৃৎশিল্প হত্যা মামলায় গ্রেফতার জামায়াত নেতা খিজিরের জামিন মঞ্জুর

আগুনে পুড়ে নিঃস্ব কমলগঞ্জের এক প্রবাসীর পরিবার

  • রবিবার, ৯ মার্চ, ২০২৫

Manual6 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: গভীর রাতে কমলগঞ্জে আগুনে পুড়ে এক প্রবাসীর পরিবার নিঃস্ব হয়েছে। আগুনে আধা কাঁচা বসতঘরের আসবাবপত্র, কাপড় চোপড়, স্মার্ট ফোন, স্বর্ণালঙ্কার সব পুড়ে ছাই হয়েছে। এতে প্রায় পনের লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্ত পরিবার। শুক্রবার (৭ ফেব্রুয়ারী) গভীর রাতে উপজেলার আদমপুর ইউনিয়নের কাউয়ারগলা গ্রামের মন্তাই মিয়ার বসতঘরে এ ঘটনা ঘটে।

Manual5 Ad Code

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত সত্ত্বরোর্ধ কুলসুম বিবি কান্নাজড়িত কন্ঠে বলেন, গভীর রাতের অগ্নিকান্ডে তার সদ্য বিবাহিত ছেলের শ্বশুরবাড়ী থেকে দেওয়া নতুন সোফাসেট সহ কয়েকলক্ষ টাকার আসবাবপত্র পুড়ে গেছে। তার মেয়ে রোমানা বেগম বলেন, শুক্রবার রাতে তারাবির নামাজ পড়ে তারা খাওয়াদাওয়া শেষে ঘুমিয়ে যায়। পরে রাত প্রায় দেড়টার সময় রান্নাঘরে আগুন দেখতে পয়ে চিৎকার শুরু করে। পরিবারের লোকজন উঠে ঘরে বাহির হওয়ার পর পরই তাদের শয়ন কক্ষে আগুন দাউদাউ করে জ¦লতে থাকে। এসময় প্রতিবেশিদের সহযোগিতায় আগুন নিযন্ত্রণে আনলেও ঘরের কিছুই উদ্ধার করা সম্ভব হয়নি।

Manual2 Ad Code

তিনি জানান, তার দুই ভাই ইন্তাজ আলী ও ইকরাম আলী মধ্যপ্রাচ্য প্রবাসী। তাদের কষ্টার্জিত অর্থে তিল তিল করে জমানো সব সহায় সম্পদ চোখের পলকে ধ্বংস হয়ে গেছে। তারা শুধু পরনের কাপড় নিয়ে ঘর থেকে বের হতে পেরেছেন। এখন তারা আরেকটি ঘরে মাথা গোঁজার ঠাঁই নিয়েছে।

তবে কমলগঞ্জ ফায়ার সার্ভিসের টিম লিডার ফারুকুল ইসলাম এবিষয়ে তাৎক্ষণিক কোন খবর পাননি বলে জানান। আদমপুর ইউপি চেয়ারম্যান আবদাল হোসেন অগ্নিকা-ে ক্ষতিগ্রস্ত বসতঘর পরিদর্শন করে তাদেরকে যথাসম্ভব সহায়তার আশ্বাস দিয়েছেন। তিনি ক্ষতিগ্রস্ত এ পরিবারের পূনর্বাসনে উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!