কমলগঞ্জে টিলাকেটে ঝুঁকিপূর্ণ বসতঘর; দুর্ঘটনার আশঙ্কা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে বিদায়ী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা, নতুন শিক্ষকদের বরণ জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন 

কমলগঞ্জে টিলাকেটে ঝুঁকিপূর্ণ বসতঘর; দুর্ঘটনার আশঙ্কা

  • মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫

Manual6 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: কমলগঞ্জে একে একে পাহাড়ি টিলা কেটে সাবাড় হচ্ছে। টিলা কেটে মাটি বিক্রি, বসতবাড়ি নির্মাণ, আবাদি জমি ও রাস্তাঘাট তৈরীসহ বিভিন্ন স্থাপনা নির্মিত হচ্ছে। টিলাকাটা ছাড়াও কৃষিজমির উর্বর মাটি কাটার হিড়িক চলছে। তবে রাতের টিলা কাটা ও মাটি পরিবহনের কাজ বেশিই চলছে। উপজেলার রহিমপুর ইউনিয়নের বরচেগ গ্রামে টিলা কেটে মাটি বিক্রি করার অভিযোগ উঠেছে। এতে বেশ কয়েকটি বসতঘর মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে। বিপর্যস্ত হচ্ছে পরিবেশ।

Manual4 Ad Code

সরেজমিনে দেখা যায়, রহিমপুর ইউনিয়নের পাহাড়ি টিলাঘেষা বরচেগ গ্রাম। গ্রামের স্থানীয় বাসিন্দাদের কেউ কেউ টিলা কেটে বসতবাড়ি নির্মাণ করেছেন। আবার স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা টিলা কেটে লাল মাটি বিক্রি করছেন। টিলা কেটে সমতল অংশে কেউ বসতঘর তৈরি করছেন, কেউ রাস্তা নির্মাণ করছেন। তবে স্থানীয়দের অভিযোগ টিলা কেটে লাল মাটি বিক্রি করা হচ্ছে। এতে বসতঘর ধ্বসে পড়ার ঝুঁকিতে রয়েছে প্রায় ১২টি পরিবার। স্থানীয় বাসিন্দা ওয়াতির মিয়া নিজের ঘর নির্মাণের জন্য টিলার প্রায় ৪ শতক ভূমিতে মাটি কেটেছেন।

ওয়াতির মিয়া জানান, ‘নিচে ঘর নির্মাণের জন্য তিনি টিলার সামান্য অংশ কেটেছেন। তবে এখন আর টিলা কাটা হচ্ছে না। আমি না বুঝে টিলার কিছু অংশ কেটেছি, আর কাটবো না। যেটুকু অংশ কেটেছি তা ভড়াট করে দিব।’ বলে তিনি জানান। ওয়াতির মিয়া টিলা নিজের বলে দাবি করছেন।

Manual1 Ad Code

তবে স্থানীয়রা জানান, ওয়াতির মিয়ার টিলা থেকে মাটি কাটা হয়েছে। তিনি নতুন ঘর নির্মান করবেন। যেভাবে তিনি মাটি কেটেছেন তা ঠিক হয়নি। যেকোনো সময় মাটি ধ্বসে পড়তে পারে। ব্যক্তি মালিকানাধীন টিলা হলেও পরিবেশ আইন অমান্য করে কেউ টিলা কাটতে পারবে না। এই বিধান লঙ্ঘন করে ওয়াতির মিয়া তাঁর টিলা থেকে মাটি কেটে বিক্রি করছেন এমন অভিযোগ উঠেছে।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাখন চন্দ্র সুত্রধর বলেন, তহশিলদারকে সরেজমিনে পাঠিয়েছি। তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

Manual3 Ad Code

এ ব্যাপারে পরিবেশ অধিদপ্তর মৌলভীবাজার জেলা অফিসের সহকারী পরিচালক মো. মাঈদুল ইসলাম বলেন, এসব বিষয়ে আমার জানা নেই। উপজেলা নির্বাহী কর্মকতার সাথে কথা বলেন।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!