কমলগঞ্জে আলোচিত পূর্ণিমা রেলী হত্যাকান্ড : ডনের স্বীকারোক্তিতে দা উদ্ধার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

কমলগঞ্জে আলোচিত পূর্ণিমা রেলী হত্যাকান্ড : ডনের স্বীকারোক্তিতে দা উদ্ধার

  • বুধবার, ১৯ মার্চ, ২০২৫

Manual2 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা বাগানের আলোচিত স্কুলছাত্রী পূর্ণিমা রেলী (১০) হত্যাকান্ডে ব্যবহৃত রক্তমাখা দা উদ্ধার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামি উজ্জ্বল বাউরী ডন (২৩) ও অপর আসামি দিবস রেংগেটকে সাথে নিয়ে গত ৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় ধারালো অস্ত্র দিয়ে পূর্ণিমা রেলীকে হত্যা করেছে বলে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন।

Manual4 Ad Code

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন জানান, হত্যাকান্ডে জড়িত সন্দেহে গ্রেফতারকৃত উজ্জ্বল বাউরী ডনকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে আসামিকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করলে মৃতদেহের ২০ ফুট দুরে চা গাছের ঝোপের মধ্যে লুকানো অবস্থায় হত্যাকান্ডে ব্যবহৃত দা (শুকনো রক্ত) এবং আসামি ডনের বাড়ির পেছনে মাটির নিচ থেকে সাইকেলের প্যাডেল (যার একটি ভাঙ্গা অংশ মৃত দেহের পাশ থেকে পূর্বে জব্দ করা হয়েছে) উদ্ধারপূর্বক জব্দ করা হয়।

Manual3 Ad Code

Manual7 Ad Code

উল্লেখ্য, গত ৬ ফেব্রুয়ারি শমশেরনগর চা বাগানের ৬ নম্বর টিলা থেকে চা শ্রমিক কন্যা পূর্ণিমা রেলী (১০) এর লাশ উদ্ধার করে পুলিশ। হত্যার রহস্য উদঘাটন এবং জড়িত আসামিদের গ্রেফতারের লক্ষ্যে ঘটনাস্থল থেকে জব্দ করা ৩ জোড়া স্যান্ডেল, একটি সাইকেলের প্যাডেল, পুরাতন একটি গামছার সুত্র ধরে গত ২২ ফেব্রুয়ারি রাতে ঘটনার সাথে জড়িত দিবস রেংগেট (১৯) ও ২৩ ফেব্রুয়ারি ভোররাতে উজ্জ্বল বাউরি প্রকাশ ডন (২৩)কে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পরে তাদের মৌলভীবাজার আদালতে প্রেরণ করা হলে আসামি দিবস রেংগেট ধর্ষণ করতে ব্যর্থ হয়ে এবং ঘটনা ধামাচাপা দিতে পূর্ণিমা রেলীকে গলা কেটে ও হাতের কব্জি কেটে হত্যা করেছে বলে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!