কমলগঞ্জে বন্যপ্রাণী সংরক্ষণে করণীয় বিষয়ে সচেতনতমূলক ক্যাম্পেইন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

কমলগঞ্জে বন্যপ্রাণী সংরক্ষণে করণীয় বিষয়ে সচেতনতমূলক ক্যাম্পেইন

  • শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
{"capture_mode":"AutoModule","faces":[]}

Manual1 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের আশেপাশের চারটি চা বাগানে ব্যতিক্রমী ক্যাম্পেইনে পরিবেশে বানর গোত্রীয় প্রাণীর অবদান এবং এদের সংরক্ষণের গুরুত্ব ও সংরক্ষণে করনীয় বিষয়ে বনের আশেপাশের মানুষদের সচেতন করার লক্ষ্যে ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় প্রথম ফুলবাড়ি চা বাগান স্কুল মাঠে আনুষ্ঠানিকভাবে ক্যাম্পেইন শুরু হয়। পাম্পলরেস ই.ভি. বাংলাদেশ প্রকল্প এবং পিঠাছড়া বন ও জীববৈচিত্র্য সংরক্ষণের উদ্যোগে শিশুদের নিয়ে এই কর্মসূচী পালিত হয়।

জানা যায়, ঘনবসতির এই দেশে, মানুষজনদের সচেতন না করে কোন বন্যপ্রাণী সংরক্ষণ করা সম্ভব নয়। আর এই সচেতনতা তৈরির লক্ষে পাম্পলরেস ই.ভি. বাংলাদেশ প্রকল্প এবং পিঠাছড়া বন ও জীববৈচিত্র্য সংরক্ষণ এর যৌথ উদ্যোগে ২০২৩ সাল থেকে “প্রাইমেট ফেয়ার” নামে একটি জনসচেতনতা মূলক অনুষ্ঠানের আয়োজন করে আসছি। এবছর লাউয়াছড়া বনের চারপাশের ফুলবাড়ি চা বাগান, ফুলছড়া চা বাগান, নুরজাহান চা বাগান ও রশিদপুর চা বাগানে শিশুকিশোরদের নিয়ে অনুষ্ঠিত হবে।

Manual8 Ad Code

বন এবং বন্যপ্রাণী আমাদের পরিবেশের নিরবিচ্ছিন্ন অংশ। আর এই বন্যপ্রাণীদের মাঝে বানর গোত্রীয় প্রাণীরা আমাদের বনের ভারসাম্য রক্ষার কাজে নিয়োজিত। তারা ফল খেয়ে বীজের বিস্তরণ করে, এতে করে বনে নতুন গাছ জন্মায় এবং বনের পরিধি বৃদ্ধি পায়। এছাড়াও বানর গোত্রীয় প্রাণীরা ফুলের পরাগায়ণ করে এবং ক্ষতিকর পোকামাকড় খেয়ে বনের গাছদের রক্ষা করে। দুঃখের বিষয় হলো আমাদের এই উপকারি বন্ধুরা দিন দিন আমাদের মাঝে থেকে হারিয়ে যাচ্ছে। পূর্বে বাংলাদেশে ১০ প্রজাতির বানর গোত্রীয় প্রাণী থাকলেও এখন আছে নয় প্রজাতির। ইতিমধ্যে আমরা আমাদের এক প্রাজাতির বানরদের হারিয়ে ফেলেছি। বাকি যারা এখনও টিকে আছে তাঁদের রক্ষা করার জন্য আমাদের মাঝে সচেতনতা তৈরি করাই একমাত্র উপায়।

Manual2 Ad Code

আমাদের হারিয়ে যাওয়া লোক সংস্কৃতিকে তুলে ধরতে বায়স্কোপের মাধ্যমে শিশু কিশোরদের বানর গোত্রীয় প্রাণীদের সাথে পরিচয় করিয়ে দেয়া হয়। এছাড়ায় লজ্জাবতী বানরের মাসকটও সবাইকে অনেক আনন্দ দেয়। প্রতিটি জায়গায় অনুষ্ঠান শেষে ফলজ ও বনজ গাছ বিতরণ করা হয়।

এই প্রাইমেট ফেয়ারের মুল পরিকল্পনাকারী এবং আহ্বায়ক ছিলেন বন্যপ্রাণী গবেষক মার্জান মারিয়া। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাম্পলরেস ই.ভি. এর চেয়ারম্যান মার্সেল ইস্টুইনগা, বন্যপ্রাণী গবেষক হাসান আল রাজীসহ অন্যান্যরা।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!