কুড়িগ্রামে চাকিরপশার বিলের অবৈধ স্থাপনা উচ্ছেদ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কুড়িগ্রামে চাকিরপশার বিলের অবৈধ স্থাপনা উচ্ছেদ

  • শুক্রবার, ২১ মার্চ, ২০২৫

Manual8 Ad Code
মো: বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি :: কুড়িগ্রামের রাজারহাটে উপজেলা প্রশাসনের অভিযানে চাকিরপশার বিলের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ মার্চ) উপজেলার  চাকিরপশার ইউনিয়নের জলুটারী গ্রামে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভুমি) মোঃ আশাদুল হক।
অভিযান সূত্রে জানা যায়, উল্লেখিত চাকিরপশার বিলের উপর দুইজন ব্যক্তি অবৈধভাবে ঘরবাড়ি দখলে নিয়ে স্থাপনা নির্মাণ করছিলেন। তারা বিলের উচ্ছেদের স্বার্থে স্বেচ্ছায় দখল ছেড়ে অন্যত্র বসতি স্থাপন করেন এবং চাকিরপশার বিলের পাড় উচ্ছেদে সহযোগিতা করেন। এ সময় ১৫০ লম্বা ও প্রায় ১৫ ফুট প্রশস্ত বিলের পাড় উচ্ছেদ করা হয়। অভিযান পরিচালনা করার সময় চাকিরপশার  ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী সহ রাজারহাট থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন। পানি উন্নয়ন বোর্ড, কুড়িগ্রাম ও এলাকাবাসী উচ্ছেদ কাজে সহযোগিতা প্রদান করেন এবং উচ্ছেদ কার্যক্রমে সন্তুষ্ট জ্ঞাপন করেন।
রাজারহাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ আশাদুল হক জানান, জনস্বার্থে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে এবং বেহাত হয়ে যাওয়া সরকারের সম্পত্তি উদ্ধারের গতি আরো জোরদার করা হবে।
 উল্লেখ্য, চাকিরপশার বিলের বিষয়ে কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল ইমরান যথেষ্ট আন্তরিকতা ও গুরুত্ব দিয়েছেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!