কমলগঞ্জ জামায়াতে ইসলামীর উদ্যোগে কর্মী শিক্ষা শিবির ও ইফতার মাহফিল – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

কমলগঞ্জ জামায়াতে ইসলামীর উদ্যোগে কর্মী শিক্ষা শিবির ও ইফতার মাহফিল

  • শুক্রবার, ২১ মার্চ, ২০২৫

Manual5 Ad Code
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::: মৌলভীবাজারের কমলগঞ্জ জামায়াতে ইসলামীর উদ্যোগে কর্মী শিক্ষা শিবির ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (২০মার্চ ২০২৫)জেলা পরিষদ অডিটোরিয়াম কমলগঞ্জ উপজেলা চৌমুহনীতে  কর্মী শিক্ষা শিবির ও ইফতার মাহফিল সম্পন্ন হয়।
কমলগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সভাপতি অধ্যক্ষ মোঃ মাসুক মিয়ার সভাপতিত্বে ও সেক্রেটারি এড. কামরুল ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল এড. এহসানুল মাহবুব জুবায়ের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  সিলেট মহানগর জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী ও মৌলভীবাজার- ৪ সংসদীয় আসনের (কমলগঞ্জ শ্রীমঙ্গল) বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি পদপ্রার্থী এড. মোহাম্মদ আব্দুর রব,  মৌলভীবাজার জেলা নায়েবে আমির আব্দুর রহমান, কমলগঞ্জ উপজেলা জামায়াতের নায়বে আমির সৈয়দ আমিরুল ইসলাম কয়ছর, কমলগঞ্জ দাখিল মাদ্রাসার সুপার মাওলানা সোলাইমান আহমেদ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা মোঃ বাহার  আলী উলামা পরিষদের উপজেলা সভাপতি, মাওলানা আব্দুস সালাম সভাপতি শ্রমিক কল্যাণ ফেডারেশন কমলগঞ্জ উপজেলা, মনসুর আহমেদ সহসাধারণ সম্পাদক কমলগঞ্জ উপজেলা শাখা, তারেখ মাহফুজ সহসাধারণ সম্পাদক শ্রীমঙ্গল উপজেলা শাখা, মোঃ আব্দুল হাই সভাপতি কমলগঞ্জ পৌর শাখা, মোঃ এবাদুর রহমান সভাপতি কমলগঞ্জ সদর ইউনিয়ন,মোঃ শফিকুর রহমান সভাপতি ইসলামপুর ইউনিয়ন শাখা, আব্দুল করিম সভাপতি আলীনগর ইউনিয়ন, মাসুদ আহমেদ সূরা সদস্য কমলগঞ্জ উপজেলা শাখা, মোঃ সাইফুর রহমান সাধারণ সম্পাদক কমলগঞ্জ পৌরশাখা, মাওলানা সুয়েব আহমেদ সহসভাপতি কমলগঞ্জ পৌরশাখা, তানভীর রায়হান ওয়াসিম সভাপতি কমলগঞ্জ ইসলামী ছাত্র শিবির, মাওলানা আব্দুল বাছির সাধারণ সম্পাদক কমলগঞ্জ সদর ইউনিয়ন।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা  শাখা, পৌরশাখা ও ইউনিয়ন শাখার নেতা কর্মী।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!