আত্রাইয়ে ফের ৬ ট্রান্সফরমার চুরি : উদ্ধার হয়নি আগের ৪২টি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ইঞ্জিন বিকল: কমলগঞ্জের লাউয়াছড়ায় ৫ ঘন্টা আটকা ছিলো পাহাড়িকা এক্সপ্রেস বিজয়ী হলে কুলাউড়াকে শান্তির জনপদ হিসেবে গড়ে তুলবো-কুলাউড়ায় নির্বাচনী জনসভায় নওয়াব আলী আব্বাছ “পবিত্রতার সঙ্গে নিজেদের দায়িত্ব পালন করতে হবে”..জেলা প্রশাসক নওগাঁ এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খাঁন সমর্থনে গণসভা ও মিছিল অনুষ্ঠিত ধানের শীষের পক্ষে বাবার জন্য মেয়ের ভোট প্রার্থনা কুড়িগ্রামে ধর্মীয় নেতাদের নিয়ে ৩ দিনব্যাপী বাল্যবিবাহ বন্ধে প্রশিক্ষণের সমাপণী ঢাকা-১১ : কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে আপিল বিভাগে নাহিদ ইসলাম আপনাদের জীবন, সম্পদ আর ইজ্জতের চৌকিদার হতে চাই : জামায়াত আমির বিএনপির নির্বাচনী ইশতেহারে যা রয়েছে  নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণঅধিকার পরিষদের নুর

আত্রাইয়ে ফের ৬ ট্রান্সফরমার চুরি : উদ্ধার হয়নি আগের ৪২টি

  • শুক্রবার, ২১ মার্চ, ২০২৫

Manual6 Ad Code
নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি : : নওগাঁর আত্রাইয়ে আবারো ট্রান্সফরমা চুরির ঘটনা ঘটেছে। বুধবার গভীর রাতে উপজেলার দমদমা মাঠ ও একই এলাকার দীঘা রুইয়ের বিল এলাকা থেকে দুটি গভীর নলকূপের ৬টি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। এর আগে গত ছয় মাসে উপজেলার বিভিন্ন এলাকা থেকে অন্তত:৪২টি ট্রান্সফরমার চুরি হলেও এখ পর্যন্ত পুলিশ উদ্ধার কিম্বা কাউকে গ্রেফতার করতে পারেনি। ফলে কৃষকদের মাঝে চরম আতংক ছড়িয়ে পরেছে।
উপজেলার দীঘা গ্রামের আব্দুর গফুর জানান,রুইয়ের বিল নামক মাঠে বরেন্দ্রের আওতায় গভীর নলকূপ রয়েছে। তিনি ওই নলকূপে অপারেটর হিসেবে কর্মরত রয়েছেন। বুধবার গভীর রাতে পাহাড়াদার বাড়ীতে চলে আসলে সকালে গিয়ে দেখেন নলকূপের তিনটি বৈদ্যতিক ট্রান্সফরমার চুরি করে নিয়ে গেছে চোরেরা।
অপর দিকে একই এলাকার দমদমা গ্রামের আক্কেল আলী জানান,তাদেরও বরেন্দ্রের আওতায় নলকূপের তিনটি ট্রান্সফরমার চুরি করে নিয়ে গেছে চোরেরা। তবে চুরির এসব বিষয়গুলো বরেন্দ্র কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
আত্রাই উপজেলা বরেন্দ্র বহুমূখি উন্নয়ন প্রকল্পের সহকারী প্রকৌশলী আলী হাসান,ঘটনার সত্যতা শিকার করে বলেন,এসব ট্রান্সফরমার চুরির ঘটনায় থানায় অভিযোগ দেয়া হবে। তবে এর আগে গত ছয় মাসে বরেন্দ্রের আওতায় গভীর নলকূপের অন্তত: ২৯টি বৈদ্যতিক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে।
নওগাঁ পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর আত্রাই জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) আব্দুল আলিম জানান,গত ছয় মাসে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ব্যাক্তি মালিকানা গভীর নলকূপের প্রায় ১৩টি বৈদ্যতিক ট্রান্সফরমার চুরি হয়েছে। এসব ঘটনায় থানায় মামলা দায়ের করা হলেও এখন পর্যন্ত কোন ট্রান্সফরমার উদ্ধার কিম্বা জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। ফলে কৃষকরা চরম আতংকে রয়েছেন।
a
আত্রাই থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) সাহাব উদ্দীন বলেন,গত রাতে ট্রান্সফরমার চুরির ঘটনা ক্ষতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। এছাড়া আগের চুরি হওয়া ট্রান্সফরমার উদ্ধারসহ জরিতদের গ্রেফতারের চেষ্টা চলছে। #

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!