কুড়িগ্রামে সেনাবাহিনীর সহায়তায় খুনের মামলার আসামী গ্রেপ্তার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কুড়িগ্রামে সেনাবাহিনীর সহায়তায় খুনের মামলার আসামী গ্রেপ্তার

  • রবিবার, ৩০ মার্চ, ২০২৫

Manual8 Ad Code

মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি:: কুড়িগ্রামে সেনাবাহিনীর সহায়তায় খুনের মামলার আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।  শুক্রবার ২৮ মার্চ রাত ১০টায়, কুড়িগ্রাম সেনা ক্যাম্পের একটি পেট্রোল টিম একটি খুনের মামলার অভিযুক্ত আসামি মোঃ জাহিদুল ইসলাম বুলেট (৩২) কে গ্রেপ্তার করা হয়েছে ।

গ্রেপ্তারকৃত অভিযুক্ত আসামি মোঃ নাজমুল ইসলাম (৩২) বুলেট কুড়িগ্রাম সদর উপজেলার দক্ষিন খলিলগঞ্জ গ্রামের মোঃ দুলু মিয়ার ছেলে।  তার বিরুদ্ধে ২০২৫ সালের একটি খুনের মামলা, মাদক পাচার ও সন্ত্রাসীর কর্মকাণ্ডের একাধিক অভিযোগ রয়েছে।

Manual8 Ad Code

জানা যায়, আনিসুর রহমান নামের একজন সাবেক সার্জেন্ট গত ২৫ মার্চ  কুড়িগ্রাম সদরের  যতিনের হাট বাজার থেকে ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ ( টিসিবি)থেকে পণ্য কিনতে গিয়েছিল, সেখানে মোঃ জাহিদুল ইসলাম বুলেট ও তার ভাই নাজমুল হকের সাথে মৌখিক বিবাদে জড়িয়ে পড়লে বিষয়টি শারীরিক হামলার রূপ নেয়, তখন সার্জেন্ট আনিসুর নিজেকে একজন সেনা সদস্য হিসাবে পরিচয় দেন তখন অভিযুক্তরা হামলা আরও তীব্র করে তোলে, তাকে মারাত্মকভাবে প্রহার করা হলে তার হাঁটু ভেঙ্গে গেলে মারাত্নক আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর সিএমএইচ নিয়ে যায়, যেখানে তিনি আইসিউতে চিকিৎসাধীন ছিলেন এবং পরে সার্জিক্যাল ওয়ার্ডে স্থানান্তরিত করা হয়।

Manual1 Ad Code

পরে  ২৮ মার্চ সাবেক সার্জেন্ট মোহাম্মদ আনিসুর রহমান (৩৭বিআইআর,এলপিআর) ও তার স্ত্রী মোছাঃ শামসুন্নাহার বেগম কুড়িগ্রাম সেনাক্যাম্পে একটি অভিযোগ দাখিল করেন।

উক্ত অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্ত খুনের মামলার আসামি নাজমুল ইসলাম বুলেট (৩২)কে গ্রেপ্তার করে কুড়িগ্রাম সদর থানায় হস্তান্তর করা হয়।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!