গাজায় গণহত্যার প্রতিবাদে আত্রাইয়ে ছাত্রদলের অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ মিছিল – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
`দিল্লী না ঢাকা’ স্লোগানে মুখর রবিরবাজার মসজিদ চত্ত্বর কমলগঞ্জের ডবলছড়া সীমান্ত দিয়ে ৬ নারী ও শিশুকে পুশইন করেছে ভারতীয় বিএসএফ হাজারো মুসল্লির ‘আমিন, আমিন’ ধ্বনিতে মুখর শ্রীমঙ্গল নতুনবাজার জামে মসজিদ জুড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যু, বাবার অবস্থা আশঙ্কাজনক বড়লেখায় অসহায় আদিবাসিদের মাঝে ছাগল ও ঢেউটিন বিতরণ বিজিবির অভিযান: বড়লেখা সীমান্তে পিস্তল, চাপাতি ও বিস্ফোরক উদ্ধার বড়লেখায় দুর্নীতি বিরোধী স্কুল বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ হাইস্কুল কমলগঞ্জে হীড বাংলাদেশের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও এককালীন উপবৃত্তি প্রদান বহুমুখী সমস্যা আর পৃষ্ঠপোষকতার অভাবে বিলীনের পথে আত্রাইয়ের ঐতিহ্যবাহী মৃৎশিল্প হত্যা মামলায় গ্রেফতার জামায়াত নেতা খিজিরের জামিন মঞ্জুর

গাজায় গণহত্যার প্রতিবাদে আত্রাইয়ে ছাত্রদলের অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ মিছিল

  • মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫

Manual7 Ad Code

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ মিছিল পালন করেছে আত্রাই উপজেলা ছাত্রদল ও মোল্লা আজাদ মেমোরিয়ালসরকারি কলেজ শাখা ছাত্রদল।

মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজ মেইন গেইটে উক্ত অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ মিছিল পালন করা হয়। এসময় নির্যাতিত গাজাবাসীর প্রতি একাত্মতা প্রকাশ করে মুখে কালো পতাকা বেধে অবস্থান তারা।

অবস্থান কর্মসূচি অনুষ্ঠানে উপজেলা ছাত্রদলের আহবায়ক শাকিল হোসেন বলেন, এক মুসলমান আরেক মুসলমান এর ভাই। আমরা গাজার মুসলমানদের ব্যাথায় ব্যাথিত হই।

Manual3 Ad Code

শুধু আত্রাই বিশ্ববিদ্যালয় বা নওগাঁয় নয় গোটা বাংলাদেশের মানুষকেই ইসরাইলের বিরুদ্ধে সোচ্চার হওয়া উচিত। বাংলাদেশে প্রচলিত ইসরাইলি সকল পণ্য বয়কট করা আমাদের ইমানি দায়িত্ব।

Manual3 Ad Code

উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক শাহরিয়া সরদার সৌরভ বলেন, আরব দেশগুলো পশ্চিমাদের দালাল। তারা ইসরাইলের বর্বর হামলার প্রতিবাদে এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। আজ যদি আমাদের অবস্থান ভৌগোলিকভাবে মধ্যপ্রাচ্যে হতো তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ইসরাইলের এ বর্বর গণহত্যার তীব্র প্রতিবাদ করতো।

Manual2 Ad Code

তিনি আরো বলেন, ইসরাইলি হায়েনারা ফিলিস্তিনি ভাই-বোনদের উপর যে নির্মম হত্যাযজ্ঞ চালাচ্ছে তারই প্রতিবাদে আজকে মুখে কালো কাপড় বেধে অবস্থান কর্মসূচি। জাতিসংঘসহ সকল আন্তর্জাতিক সংস্থা ও আরব বিশ্বের সকল নেতৃবৃন্দের কাছে আহবান জানাই তারা যেন ফিলিস্তিন ইস্যু নিয়ে কথা বলে গাজায় হামলা বন্ধ করে। পাশাপাশি সকলের উচিত ইসরাইলি পণ্য বয়কট করে তাদের উপযুক্ত জবাব দেয়ার জন্য।

Manual6 Ad Code

অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ মিছিল পালনকালে উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রদলের সদস্য সাইম, শুভ ও কলেজ ছাত্রদল নেতা সজিব, জিহাদ, রিফাত, সবুজ, সাজুসহ নেতৃবৃন্দ।

এসময় তাদের ইসরায়েলের আগ্রাসনবিরোধী বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!