বড়লেখার চাঞ্চল্যকর আলম হত্যা মামলার আসামি জায়েদ ও হুকুম দাতা শাহেদকে ধরিয়ে দিতে আওয়ামী লীগের পুরস্কার ঘোষণা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ২০ জুন ২০২৬, ১২:২০ অপরাহ্ন
শিরোনাম :
সি‌লে‌টের গোয়াইনঘাটে নদীপথে চাঁদাবাজি: আটক ১ নৌকা ও নগদ টাকা জব্দ কুলাউড়ায় স্বেচ্ছাশ্রমে এক কিলোমিটার রাস্তা মেরামত করলো নতুন কুঁড়ি ক্লাব জুড়ীতে স্ত্রীকে কুপিয়ে হত্যার দায়ে স্বামী গ্রেফতার : দুই শিশু সন্তানের আর্তনাদে এলাকায় বিষাদ বড়লেখা সীমান্তে ভারতীয় মাদক ব্যবসায়ি আটক পরিচয়পত্র আধার কার্ড জব্দ সংবাদ সম্মেলন :: কুলাউড়ায় আ’লীগ নেতার বিরুদ্ধে প্রাণ নাশের হুমকি ও  জমি দখলের অভিযোগ জুড়ীতে শিক্ষার্থী নির্যাতনের অভিযোগ : ইউএনও বরাবর আবেদন ফেঞ্চুগঞ্জে নৌকায় বজ্রপাত রাজনগরের ৩ বড়শি শিকারির মৃত্যু প্রকাশিত সংবাদের নিন্দা ও প্রতিবাদ আত্রাইয়ে রেললাইনের পাশে পড়েছিলো লাশ ওসমানীনগরে সংস্কৃতি কেন্দ্রের উদ্যোগে হিজরি নববর্ষ উদযাপন ও আলোচনা 

বড়লেখার চাঞ্চল্যকর আলম হত্যা মামলার আসামি জায়েদ ও হুকুম দাতা শাহেদকে ধরিয়ে দিতে আওয়ামী লীগের পুরস্কার ঘোষণা

  • মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০

Manual3 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual5 Ad Code

বড়লেখার চাঞ্চল্যকর আবুল হোসেন আলম হত্যা মামলার আসামি জায়েদ আহমদ এবং হুকুম দাতা ও মদদ দাতা শাহেদ হোসেনকে ধরিয়ে দিতে নগদ দুই লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ বড়লেখা উপজেলা শাখা। গতকাল নিহত আবুল হোসেন আলম স্মরণে অনুষ্ঠিত এক সভায় নেতারা এই ঘোষণা দেন।

Manual6 Ad Code

২০১৬ সালের ২৯ সেপ্টেম্বর বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও প্যানেল চেয়ারম্যান আবুল হোসেন আলমকে নির্মমভাবে খুন করা হয়। বড়লেখা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর জানান, নিহত আবুল হোসেন আলম আওয়ামী লীগের একজন ত্যাগি নেতা ছিলেন। তাকে দিনেদুপুরে নির্মমভাবে হত্যা করা হয়। আলম হত্যা মামলার আসামি জায়েদ আহমদ ও হুকুম দাতা শাহেদ হোসেনকে আজও গ্রেফতার করা যায়নি। ঘটনার পর থেকেই তারা পলাতক রয়েছে। পুলিশ তাদেরকে খোঁজতেছে, কিন্তু পাচ্ছে না। তাদেরকে ধরিয়ে দিতে বাংলাদেশ আওয়ামী লীগ বড়লেখা উপজেলা শাখা আজ এই স্মরণ সভায় দুই লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করল। তাদের বাবাও আত্মগোপন করেছে এজন্য তাদের কাউকে পাওয়া যাচ্ছে না। তিনি উপজেলা আওয়ামী লীগ, অঙ্গসংগঠন ও দেশবাসীকে আহ্বান জানান, যদি কেউ এদেরকে দেখতে পান তবে আটকিয়ে দ্রুত নিকটবর্তী থানা পুলিশে সোপর্দ করতে। আটককারিকে নগদ দুই লাখ টাকা পুরস্কার প্রদান করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!