মসজিদের ভূমি নিয়ে বিরোধ- বড়লেখায় প্রতিপক্ষের হামলায় আহত ১০, মামলার ১৩ দিনেও নেই কোনো গ্রেফতার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ২১ জুন ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা ব্যবসায়ী ফখরুল ইসলাম পারুলের দেশ সেরা বিতার্কিক নির্বাচিত হয়েছে কুলাউড়ার ৫ ক্ষুদে শিক্ষার্থী সি‌লে‌টের গোয়াইনঘাটে নদীপথে চাঁদাবাজি: আটক ১ নৌকা ও নগদ টাকা জব্দ কুলাউড়ায় স্বেচ্ছাশ্রমে এক কিলোমিটার রাস্তা মেরামত করলো নতুন কুঁড়ি ক্লাব জুড়ীতে স্ত্রীকে কুপিয়ে হত্যার দায়ে স্বামী গ্রেফতার : দুই শিশু সন্তানের আর্তনাদে এলাকায় বিষাদ বড়লেখা সীমান্তে ভারতীয় মাদক ব্যবসায়ি আটক পরিচয়পত্র আধার কার্ড জব্দ সংবাদ সম্মেলন :: কুলাউড়ায় আ’লীগ নেতার বিরুদ্ধে প্রাণ নাশের হুমকি ও  জমি দখলের অভিযোগ জুড়ীতে শিক্ষার্থী নির্যাতনের অভিযোগ : ইউএনও বরাবর আবেদন ফেঞ্চুগঞ্জে নৌকায় বজ্রপাত রাজনগরের ৩ বড়শি শিকারির মৃত্যু প্রকাশিত সংবাদের নিন্দা ও প্রতিবাদ

মসজিদের ভূমি নিয়ে বিরোধ- বড়লেখায় প্রতিপক্ষের হামলায় আহত ১০, মামলার ১৩ দিনেও নেই কোনো গ্রেফতার

  • শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫

Manual5 Ad Code

এইবেলা, বড়লেখা::

বড়লেখায় মসজিদের ভূমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় অন্তত ১০ ব্যক্তি গুরুতর আহত হন। এ ঘটনায় ৩০ মার্চ হিনাইনগর বালিছড়া জামে মসজিদ কমিটির সেক্রেটারী ছাব্বির হোসেন প্রতিপক্ষের ৭ জনের বিরুদ্ধে থানায় মামলা (নম্বর-২৫) করেন। মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয় আরো ১২ জনকে। তবে, থানায় মামলা দায়েরের ১৩ দিন পার হলেও পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি!

Manual7 Ad Code

মামলার আসামিরা হলেন- হিনাইনগর গ্রামের আব্দুল খালিকের ছেলে বিলাল আহমদ (৩২) ও দুলাল আহমদ (২৮), ময়ন উদ্দিনের ছেলে জাকার আহমদ (২৭), মউর আলীর ছেলে রাজন আহমদ (২৬) ও সুজন হোসেন (২৩), মৃত মস্তফা উদ্দিনের ছেলে আব্দুল খালিক (৫২) এবং খুটাউরা (মুর্শিবাদকুরা) গ্রামের মজির উদ্দিনের ছেলে নাজির মিয়া (৩৫)।

Manual3 Ad Code

জানা গেছে, বড়লেখা সদর ইউনিয়নের হিনাইনগর বালিছড়া জামে মসজিদের জন্য বর্তমান কমিটির সেক্রেটারি ছাব্বির হোসেনের পূর্ব পুরুষ (দাদা) কিছু ভূমি দান করেন। মসজিদে দান করা এ ভূমি নিয়ে দীর্ঘদিন ধরে প্রতিপক্ষের আব্দুল খালিকের ছেলে বিলাল আহমদ গং-দের সাথে বিরোধ চলছিল। ভূমি নিয়ে বিরোধের বিষয়ে আদালতে মামলা চলছে। এদিকে মজসিদের ভূমি নিয়ে বিরোধের জেরে ২৮ মার্চ বিকেলে হিনাইনগর গ্রামের আব্দুল খালিকের ছেলে বিলাল আহমদের নেতৃত্বে দেশীয় অস্ত্র নিয়ে মসজিদ কমিটির সেক্রেটারী ছাব্বির হোসেনের স্বজনদের উপর অতর্কিত হামলা চালানো হয়। হামলায় মসজিদ কমিটির সেক্রেটারী ছাব্বির হোসেন, তার চাচাতো ভাই জয়নুল ইসলাম, চাচা সফিক উদ্দিন, ওয়াছির আলী, সাবেক ইউপি সদস্য ও মসজিদ কমিটির ক্যাশিয়ার ফয়েজ আহমদ, মসজিদ কমিটির সভাপতি জামাল উদ্দিন, চাচাতো ভাই নাহিদ আহমদ এবং ভাতিজা তাওহিদ আহমদসহ অন্তত ১০ জন গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে নিয়ে ভর্তি করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

Manual6 Ad Code

মামলার বাদী হিনাইনগর বালিছড়া জামে মসজিদ কমিটির সেক্রেটারী ছাব্বির হোসেন বলেন, আমাদের পূর্ব পুরুষ (দাদা) এই মসজিদে কিছু জমি দান করেছেন। কিন্তু প্রতিপক্ষের বিলাল আহমদ গং-রা দীর্ঘদিন ধরে মসজিদের এ জায়গা দখলের চেষ্টা করছেন। এজন্য তারা নানা অজুহাতে আমাদের সাথে ঝগড়া বিবাদ করে। তাদের অত্যাচারে সাধারণ ধর্মপ্রাণ মুসল্লিরাও অতিষ্ঠ। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে বৈঠক হয়েছে একাধিকবার। ভূমির বিষয়টি নিয়ে আদালতে মামলা চলছে। এতে বিলাল আহমদ গং-রা আক্রোশান্নিত হয়ে আমি ও আমার স্বজনদের প্রাণে হত্যার উদ্দেশ্যে বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে অস্ত্রসহকারে মসজিদের ভেতরে প্রবেশ করে হামলা চালান। এতে আমাদের ১০ জন আত্মীয় স্বজন গুরুতর আহত হয়েছেন। আমরা প্রশাসনের কাছে এ ঘটনার ন্যায় বিচার কামনা করছি।

Manual1 Ad Code

মামলার বিষয়টি নিশ্চিত করে তদন্তকারী কর্মকর্তা বড়লেখা থানার উপ-পরিদর্শক মো. তৌহিদুর রহমান জানান, এ ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করা যায়নি। তবে, আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!