কমলগঞ্জে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া সেই আসামি শিমুল র‌্যাবের হাতে গ্রেপ্তার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

কমলগঞ্জে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া সেই আসামি শিমুল র‌্যাবের হাতে গ্রেপ্তার

  • মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫

Manual7 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া সেই আসামি শিমুল আহমেদকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯। গত শুক্রবার সন্ধ্যায় শ্রীমঙ্গল উপজেলার ভৈরবগঞ্জ বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শিমুল আহমেদ কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের প্রাক্তন ইউপি চেয়ারম্যান মো: আব্দুল হান্নানের ছেলে। তিনি পুলিশ হত্যাচেষ্টা মামলার আসামি।

শনিবার র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহীদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাক্তন ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নানের ছেলে শিমুল পুলিশ হত্যাচেষ্টা মামলার আসামি। শুক্রবার সন্ধ্যায় তাকে ভৈরবগঞ্জ বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে শিমুলকে কমলগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

Manual8 Ad Code

স্থানীয় বিভিন্ন সুত্রে জানা যায়, গত বছরের ডিসেম্বর মাসে কমলগঞ্জ থানা পুলিশ শিমুলকে আটক করে। পরে থানায় নিয়ে আসার পথে ইসলামপুর ইউনিয়নের প্রাক্তন ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান ও তার লোকজন পুলিশের কাছ থেকে তাকে ছিনিয়ে নেয়। ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে কমলগঞ্জ থানায় একটি মামলা করে।

Manual2 Ad Code

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন জানান, র‌্যাব-৯ এর সদস্যরা আসামি শিমুলকে থানায় হস্তান্তর করেছে। আমরা এখন তার বিরুদ্ধে দায়েরকৃত বিভিন্ন মামলার তথ্য যাচাই-বাছাই করছি।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!