কমলগঞ্জে অগ্নিদগ্ধ ব্যবসায়ী দুরুদ মিয়া অবশেষে মারা গেলেন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার জয়চন্ডীতে মাদকের বিরুদ্ধে একাট্টা এলাকাবাসী কমলগঞ্জে পূবালী ব্যাংকের ‘সেলফ কর্ণার সার্ভিস’ উদ্বোধন  পরিবেশ সুরক্ষায় আত্রাইয়ের বিভিন্ন মসজিদে ফলদ বৃক্ষের চারা বিতরণ ভিন্ন প্রেক্ষাপট, অভিন্ন আকাঙ্ক্ষা: শ্রীমঙ্গলে আন্তর্জাতিক যুব দিবস পালিত ছাতকে আসামি গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান ওসমানীনগরে ফুটপাত দখলমুক্ত অভিযানে সাংবাদিকদের ওপর হামলা মামলা দায়ের কুলাউড়ায় মোটরসাইকেল মেইকার সজলের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ! ছাতকে সাবেক ইউপি সদস্য আব্দুন নুরের ওপর হামলার প্রতিবাদে দুই ইউনিয়নবাসীর মানববন্ধন ছাতকে সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলনের পরিদর্শন কক্ষ উদ্বোধন কমলগঞ্জে সড়ক সংস্কার: মাস না যেতেই উঠে গেছে সংস্কার কাজে অনিয়মের অভিযোগ

কমলগঞ্জে অগ্নিদগ্ধ ব্যবসায়ী দুরুদ মিয়া অবশেষে মারা গেলেন

  • মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫

Manual4 Ad Code
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার চৌমুহনার শাহজালাল হোটেল এন্ড রেস্টুরেন্টের মালিক মো: দুরুদ মিয়া অগ্নিদ্বগ্ধ হয়ে ২ দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় ঢাকার শেখ হাসিনা বার্ন ইউনিট হাসপাতালে গত সোমবার (১৪ এপ্রিল) বিকাল ৩:৩০ মিনিটের সময় মারা যান। তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
জানা যায়, গত ১২ এপ্রিল শনিবার ভোর রাতে হোটেল ব্যবসায়ী দুরুদ মিয়ার উপজেলা চৌমুহনাস্থ বসতবাড়ীতে আগুন লেগে ছিল। আগুনের তাপে দুরুদ মিয়া ঘুম থেকে উঠে ঘর থেকে বের হওয়ার সময় জলন্ত ঘরের ছাদ তার উপরে আছড়ে পড়ে। এতে তার মাথাসহ শরীরের বিভিন্ন জায়গা আগুনে দগ্ধ হয়। তার চিৎকার শুনে হোটেল ম্যানেজার আবুল কালাম আগুন নেভাতে এগিয়ে গেলে তিনিও আগুনে দগ্ধ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘন্টা খানেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে আগুনের লেলিহান শিকায় সম্পূর্ণ বসত ঘর পুড়ে ছাই হয়ে যায়।
দুরুদ মিয়ার ছেলে মোহাম্মদ আলী জানান, অগ্নিকান্ডে মুহুর্তেই সবকিছু শেষ হয়ে গেছে। প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আগুন লাগার ২দিন পর চিকিৎসাধীন থাকা অবস্থায় ঢাকার শেখ হাসিনা বার্ন ইউনিট হাসপাতালে বিকাল ৩টায় আমার বাবা মারা যান। দুরুদ মিয়ার মৃত্যু সংবাদ কমলগঞ্জ পৌর এলাকার বড়গাছ গ্রামের বাড়ীতে পৌঁছলে পরিবারসহ এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
মঙ্গলবার সকাল ১১টায় কমলগঞ্জ উপজেলা চৌমুহনা শাহী ঈদগাহ সাঠে হোটেল ব্যবসায়ী দুরুদ মিয়ার জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। নামাজে হাজারো মুসল্লী অংশ নেন। পরে স্থানীয় কবরস্থানে দাফন সম্পন্ন হয়।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!