কমলগঞ্জে গভীর রাতে অগ্নিকান্ডে ৬ দোকান পুড়ে ছাঁই – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

কমলগঞ্জে গভীর রাতে অগ্নিকান্ডে ৬ দোকান পুড়ে ছাঁই

  • বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫

Manual7 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৫নং কমলগঞ্জ সদর ইউনিয়নের সরইবাড়ি এলকার করিমবাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৬টি দোকান পুড়ে ছাঁই হয়ে গেছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গভীর রাতের একটি দোকানে আগুন লাগে মুহুর্তেই আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এসময় দোকানগুলোর ভেতরে থাকা মালামাল ও মূল্যবান সামগ্রী কিছুই আর রক্ষা করা সম্ভব হয়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও আগুনের ভয়াবহতা এতটাই বেশি ছিল যে ততক্ষণে প্রায় ৬টি দোকানই পুড়ে ছাই হয়ে যায়। তবে কিভাবে আগুনের সূত্রপাত তা নিশ্চিত হওয়া যায়নি।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল ঘটনাস্থল পরিদর্শণ করেন।

Manual8 Ad Code

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ ক্ষতি কাটিয়ে উঠতে সরকারের সহযোগিতা চান তারা।

Manual2 Ad Code

কমলগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ ফয়েজ আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কিভাবে আগুনের সূত্রপাত তা জানা যায়নি। তবে তদন্ত ছাড়া বলা যাচ্ছেনা আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে।

Manual8 Ad Code

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর জানান, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত দোকানগুলোর ক্ষয়ক্ষতির বিষয়টি দেখেছি, জেলায় প্রস্তাব পাঠানো হয়েছে। যতটুকু সম্ভব ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের উপজেলা প্রশাসন থেকে সহযোগীতা করা হবে।৳

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!