বড়লেখায় ৩১শ’ প্রান্তিক কৃষকের মাঝে আউশ বীজ ও সার বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
ভোটের মাঠ পর্যবেক্ষণ করবে ৩ বাহিনীর ড্রোন নির্বাচনী ইশতেহার ঘোষণা-নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কুলাউড়ার উন্নয়ন করতে চাই- নওয়াব আলী আব্বাছ খান ছাতক–দোয়ারাবাজারকে আধুনিক ‘মিনি টাউন’ গড়ার প্রতিশ্রুতি,উন্নয়ন–কর্মসংস্থান–নিরাপদ ভবিষ্যতের অঙ্গীকার! থাইল্যান্ড উপকূলে জাহাজডুবি, ১৬ বাংলাদেশি নাবিক উদ্ধার গুম-খুন ও দুর্নীতি-লুটপাটে জড়িত সব অপরাধীর বিচার করা হবে : নাহিদ এবারের বইমেলায় ৩২১ প্রকাশকের অংশ না নেওয়ার ঘোষণা আধুনিক, মানবিক ও সমৃদ্ধ কুলাউড়া গড়ে তোলাই আমার লক্ষ্য- শওকতুল ইসলাম নির্বাচিত হলে শান্তির ও উন্নয়নের কুলাউড়া উপহার দিতে চাই- জিমিউর রহমান মৌলভীবাজার-১ আসন- ধানের শীষের বিজয় নিশ্চিতে ঐক্যবদ্ধভাবে কাজ করুন -মিফতা সিদ্দিকী কুলাউড়ায় ধানের শীষকে বিজয়ী করতে প্রবাসী বিএনপি নেতারা সরব

বড়লেখায় ৩১শ’ প্রান্তিক কৃষকের মাঝে আউশ বীজ ও সার বিতরণ

  • বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫

Manual1 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual3 Ad Code

বড়লেখা উপজেলার দশটি ইউনিয়ন ও একটি পৌরসভার ৩১০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বুধবার দুপুরে বিনামূল্যে আউশ ধানের উচ্চ ফলনশীল (উফশি) জাতের বীজ ও রাসায়নিক সার বিতরণ করেছে উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগ। আবহাওয়া অনুকুল থাকলে এবং কৃষকরা সঠিকভাবে পরিচর্চা করলে এই বীজ থেকে চলিত মৌসুমে ৬ কোটি টাকার আউশ ধান উৎপাদনের সম্ভাবনা রয়েছে।

Manual8 Ad Code

২০২৪-২৫ অর্থবছরের খরিফ-১/২০২৫-২৬ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় এসব উন্নত জাতের ধানের বীজ ও সার বিতরণ করা হয়। জনপ্রতি কৃষককে ১ বিঘা জমিতে চাষের জন্য ৫ কেজি আউশ ধানের বীজ, ১০ কেজি ডিএমপি সার, ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়। এতে সরকারের ব্যয় হয়েছে ২৪ লক্ষাধিক টাকা। চলতি মৌসুমে ৩১০০ বিঘা জমিতে আউশ ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে উপজেলা কৃষি বিভাগ।

উপজেলা কৃষি অফিসার মো. মনোয়ার হোসেনের সভাপতিত্বে ও উপ-সহকারি কৃষি কর্মকতা রুহেল আহমদের সঞ্চালনায় বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ আসলাম সারোয়ার। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাশেদুজ্জামান বিন হাফেজ।

অন্যদের মধ্যে বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক যুগান্তর প্রতিনিধি আব্দুর রব, কৃষক প্রতিনিধি ও কৃষি উদ্যোক্তা জাকির হোসেন, উপ-সহকারি কৃষি কর্মকর্তা নাবিল খান, সাংবাদিক মোহাম্মদ মস্তফা উদ্দিন প্রমুখ।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!