কমলগঞ্জে দুর্বৃত্তদের আগুনে কৃষকের সবজি বাগান পুড়ে ছাঁই : ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস : কৃষকদের সম্মান করলে দেশ উন্নতির দিকে এগিয়ে যাবে-এমপি শওকতুল ইসলাম বড়লেখায় বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন ১৫ বছরে ধ্বংস করে দেওয়া শিক্ষা ব্যবস্থার প্রকৃত উন্নয়নে সরকার উদ্যোগ নিয়েছে —এমপি নাসির উদ্দিন আহমেদ কুলাউড়ার দত্তগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের গুলিতে যুবক গুলিবিদ্ধ কমলগঞ্জে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন কমলগঞ্জে স্কুলছাত্রী মীমের মৃত্যুর ঘটনায় প্রধান আসামীকে গ্রেপ্তার না করার প্রতিবাদে মানববন্ধন  প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব এবং সিলেটের পরিবেশগত সমস্যা নিয়ে কমলগঞ্জে বেলা’র ক্যাম্পেইন ছাতকে ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কমলগঞ্জে চা শ্রমিকদের কৃষিপণ্য লুট ও পান গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন বিভাগ সেরা পারফরমেন্স : বড়লেখা থানার ওসি মনিরুজ্জামান পুরস্কৃত

কমলগঞ্জে দুর্বৃত্তদের আগুনে কৃষকের সবজি বাগান পুড়ে ছাঁই : ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

  • বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫

Manual7 Ad Code
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জে দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে ছাই হলো কৃষক আহমদ মিয়ার সবজি বাগানের একটি ঘরসহ ৮ হাজার চটি ও সাড়ে ৪ হাজার সবজির চারা। ক্ষয়ক্ষতি পরিমান প্রায় ৫ লক্ষ টাকা বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্থ কৃষক আহমদ আলী।
ক্ষতিগ্রস্ত কৃষক জানান, গত ১৫ এপ্রিল রাত্রে উপজেলার মাধবপুর চা বাগানের সুন্দর বন সংলগ্ন মরা নদী নামক স্থানে সবজি বাগানে আমার কর্মরত শ্রমিকদের মজুরি দিয়ে রাত আনুমানিক ১১ টায় কমলগঞ্জ পৌরসভার কুমড়াকাপন নিজ বাড়িতে যাওয়ার পর আমার কাছে খবর আসে আমার সবজি বাগান আগুনে পুড়ছে। তিনি জানান, আমার বাগানের একটি ঘরে যাবতীয় মালামাল ছিলো। ঘটনার আগেও প্রায় দেড় দুই লাখ টাকার সার, কীটনাশক, পলিথিন এনেছি। এছাড়াও ছিল ৩ টি পানির পাম্প, দেড় হাজার ফুট পাইপ ও আখ মাড়াইকৃত ১৫ টিন গুড় সব পুড়ে ছাই হয়ে গেছে।
ক্ষতিগ্রস্ত কৃষক অভিযোগ করে আরো বলেন, আমি রাতে থানা পুলিশকে অবগত করেছি, তারা এসে দেখে গেছে। কাটাবিল এলাকার কিছু লোকের সাথে আমার পূর্ব বিরোধ ছিল, হয়তো তারাই এ ঘটনা ঘটিয়েছে। আমি এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করার প্রস্তুতি নিচ্ছি। এই অগ্নিকান্ডের ঘটনায় আমি সর্বশান্ত হয়ে গিয়েছি। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের দ্রুত আইনের আওতায় আনার দাবী জানাচ্ছি প্রশাসনের কাছে।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতার হোসেন বলেন, এ বিষয়ে থানায় এখন পর্যন্ত কোনো অভিযোগ হয়নি। অভিযোগ পেলে তদন্তক্রমে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!