বড়লেখায় নিসচার উদ্যোগে ফিলিস্তিনে ইসরাইলী গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

বড়লেখায় নিসচার উদ্যোগে ফিলিস্তিনে ইসরাইলী গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

  • শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫

Manual5 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

ফিলিস্তিনের মুসলমানদের উপর ইসরাইলের বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে শুক্রবার বাদ জুম্মা বড়লেখা পৌর শহরে বিক্ষোভ মিছিল ও উত্তর চৌমুহনীস্থ গোল চত্বরে সমাবেশ করেছে জাতীয় সমাজিক সেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখা।

Manual8 Ad Code

নিসচা বড়লেখা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপনের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক রেদওয়ান আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন হযরত মাওলানা আব্দুল্লাহ আল মারুফ, মাওলানা মোহাম্মদ কামরুল ইসলাম, নয়াগ্রাম উত্তর চৌমুহনী জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি হাজী ফখর উদ্দিন, সাধারণ সম্পাদক আলহাজ্ব মুজিবুর রহমান, ব্যবসায়ী ফয়জুর রহমান, ইসলাম উদ্দিন, আব্দুল হান্নান, আব্দুস শহীদ খান, আব্দুর রাজ্জাক, বড়লেখা ওয়ারিয়র্সের স্থায়ী কমিটির সদস্য শরফ উদ্দিন, নিসচা উপজেলা সহ সভাপতি আব্দুল আজিজ, গোলাম কিবরিয়া, সমাজকল্যাণ ও ক্রীড়া সম্পাদক নূরে আলম মোহন, কার্যনির্বাহী সদস্য অজিত রবি দাস, জাকারিয়া আহমদ, শাহরিয়ার শাকিল, মাহিনুর ইসলাম মাহিন ও আফজাল হোসেন রুমেল প্রমুখ।

Manual1 Ad Code

সমাবেশে বক্তারা বলেন, ফিলিস্তিনে ইসরাইলি বাহিনীর অব্যাহত গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘন বিশ্ব বিবেককে হতবাক করেছে। মুসলিম উম্মাহ ও মানবতাবাদী শক্তির উচিত অবিলম্বে এ নির্মমতার বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং ফিলিস্তিনি মুসলমানদের পাশে দাঁড়ানো। বক্তারা জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করে বলেন, এই অমানবিক নির্যাতন বন্ধে কার্যকর ভূমিকা নিতে হবে এখনই।

Manual3 Ad Code

সমাবেশে ফিলিস্তিনের শহিদদের আত্মার মাগফিরাত কামনা এবং সকল মুসলিম দেশকে ঐক্যবদ্ধভাবে ফিলিস্তিনের পক্ষে ভূমিকা রাখার আহŸান জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!