কমলগঞ্জে তিনটি গন্ধগোকুলের শাবক উদ্ধার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে পাতাকুঁড়ি সংস্থার বিরুদ্ধে সঞ্চয়ের টাকা নিয়ে বিভ্রান্তিকর হিসাব ও হামলার চেষ্টার অভিযোগ বড়লেখায় জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা- গ্রাম আদালত শক্তিশালী করার তাগিদ বড়লেখা ও জুড়ী সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিহত করছে বিজিবি নবীগঞ্জে ‘সনাতন-দীননাথ কিশোর সংসদ’র কমিটি গঠন  সিলেট ওসমানী মেডিকেলে সার্টিফিকেট জট : ছাতকে ১০৯ মামলার চার্জশিট আটকে আছে সাংবাদিকতায় বিশেষ স্বীকৃতি পেলেন আতাউর রহমান কাওছার ছাতকে দ‌ক্ষিন খুরমা বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা সি‌লে‌টের বরকতিয়া সুপার মার্কেট ব্যবসায়ী কমিটির নির্বাচনে লতিফ সভাপতি ও মুক্তাদির সম্পাদক নির্বাচিত ছাতকে ১৩০ পিস ইয়াবাসহ ২ মাদক ব‌্যবসা‌য়ী গ্রেপ্তার জুড়ীতে মরহুম কটন আলী মাস্টারের স্মরণে মানবিক চায়ের দোকান ১০ উদ্বোধন

কমলগঞ্জে তিনটি গন্ধগোকুলের শাবক উদ্ধার

  • সোমবার, ২১ এপ্রিল, ২০২৫

Manual4 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::

Manual2 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জ থেকে তিনটি গন্ধগোকুলের শাবক উদ্ধার করেছে বন্যপ্রানী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ। সোমবার (২১ এপ্রিল) দুপুরে উপজেলার শমশেরনগর বড়চেগ এলাকা থেকে গন্ধগোকুলের শাবকগুলো উদ্ধার করা হয়।

বন্যপ্রানী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ জানায়, সোমবার সকালে স্থানীয় এক ব্যক্তি ফোনে বিষয়টি বনবিভাগকে অবগত করে। পরে সহকারী বন সংরক্ষক জামিল মোহাম্মদ খানের নেতৃত্বে বড়চেগ এলাকার রিদোয়ান মিয়ার বাড়ি থেকে গন্ধগোকুলের শাবকগুলো উদ্ধার করা হয়। এসময় উপস্থিত ছিলেন বন বিভাগের এফজি তাজুল ইসলাম, সোহেল শ্যামসহ আরও অনেকে।

Manual6 Ad Code

বন্যপ্রানী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষক জামিল মোহাম্মদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গন্ধগোকুলের শাবকগুলো উদ্ধার করা হয়েছে। এগুলোর বয়স একমাসের মতো হবে।

Manual8 Ad Code

গন্ধগোকুলের শাবক গুলো জানকীছড়া রেসকিউ সেন্টারে পরিচর্যার জন্য রাখা হয়েছে। পরবর্তীতে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে।##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews