কুলাউড়া উপজেলা আ’লীগ সেক্রেটারি কামরুল ইসলাম গ্রেপ্তার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
শিরোনাম :
দর ওঠেছে ৫০ লাখ ৫০ হাজার টাকা- হাকালুকির ‘হাওরখাল’ বিলের কাঙ্খিত সরকারি দর না ওঠায় নিলাম কার্যক্রম স্থগিত কমলগঞ্জে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩ কমলগঞ্জের কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত ছাতকে গোবিন্দগঞ্জ পশুর হাট নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি ছাতক থানার মিজানুর রহমান বড়লেখায় সাংবাদিক খলিলুর রহমানের পিতার মৃত্যুবার্ষিকী পালন কুলাউড়ায় পৌরসভা সেলুন সমিতির আয়োজনে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত সাংবাদিক পংকির মায়ের মৃত্যুতে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের শোক প্রতিভা প্রকাশ লেখক সম্মিলন ২০২৬ অনুষ্ঠিত বড়লেখার মাধকুণ্ডে জাতীয় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপন কর্মসূচি

কুলাউড়া উপজেলা আ’লীগ সেক্রেটারি কামরুল ইসলাম গ্রেপ্তার

  • শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫

Manual3 Ad Code

এইবেলা, কুলাউড়া :: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসম কামরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দিবাগত রাতে পৌরসভাস্থ আলালপুরের তার নিজবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

Manual3 Ad Code

পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় থানায় দায়েরকৃত মামলায় আসম কামরুল ইসলাম এজাহারনামীয় আসামী। কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. গোলাম আপছার ও ডিবির ওসি আবু জাফর মোহাম্মদ কবিরের নেতৃত্বে বৃহস্পতিবার রাত ১২টার দিকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও থানা পুলিশের একটি বিশেষ দল আলালপুরস্থ কামরুলের বাড়িতে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

Manual4 Ad Code

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. গোলাম আপছার জানান, দেশব্যাপী অস্থিতিশীল পরিবেশ রক্ষা করতে আইনশৃঙ্খলাবাহিনীর চলা অপারেশন ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে এজাহারনামীয় আসামী কামরুলের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ২৫এপ্রিল শুক্রবার দুপুরে কামরুল ইসলামকে কারাগারে প্রেরণ করা হয়।

Manual8 Ad Code

উল্লেখ্য, গ্রেপ্তারকৃত উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসম কামরুল ইসলাম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রটোকল অফিসার-২ আবু জাফর রাজুর ছোট ভাই।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!